(ছবি) দেখে নিন জন্মদিনে আদুরে আব্রামের এক্সক্লুসিভ ছবি
শাহরুখ পুত্র আব্রাম এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আদুরে বাচ্চাদের একজন। কিং খানের এই স্টার পুত্র সবে দুই বছর পূর্ণ করল।
আব্রাম জন্মের সময় থেকেই পাপারাৎজীদের বিশেষ পছন্দের হয়ে উঠেছে। যেখানেই তাঁকে দেখে ক্যামেরা একেবারে ছেকে ধরে তাকে। অর্থাৎ কিং খানের পুত্র খ্যাতিতে তাঁরই সমকক্ষ হয়ে উঠেছে।
গত মাসে আইপিএলে কেকেআরের ম্যাচের সময় ইডেনে আব্রামকে নিয়ে এসেছিলেন শাহরুখ। ম্যাচ ঘিরে আগ্রহতো ছিলই, গ্যালারিতে বসা আব্রাম ও কিং খানকে নিয়েও একইরকম উত্তেজনা চোখে পড়েছে।
শাহরুখ তাঁর ছোট ছেলেকে নিয়ে গোটা মাঠ ঘুরেছেন আর মধ্যরাত পেরিয়েও ইডেনের ভিড় হুমড়ি খেয়ে পড়েছে পিতা-পুত্রকে আর একটু কাছ থেকে দেখার জন্য। শাহরুখ পুত্রও কম যান না। ওইটুকু খুদে নেচে-কুঁদে একেবারে আসর মাতিয়ে দিয়ে গিয়েছেন।
আসুন দেখে নেওয়া যাক জন্মদিনে আদুরে আব্রামের কিছু এক্সক্লুসিভ ছবি।

শাহরুখ ও আব্রাম
গোয়ার সমুদ্র সৈকতে বালির মধ্যেই বসে খেলায় ব্যস্ত আব্রাম। সঙ্গী শাহরুখ।

শাহরুখ ও আব্রাম
একেবারে বাবার মতোই দেখতে হয়েছে আব্রামকে। তাই না?

শাহরুখ ও আব্রাম
ছোট্ট আব্রাম সান্তাক্লজ সেজেছে ক্রিসমাস উপলক্ষে। মানিয়েছেও দারুণ।

শাহরুখ ও আব্রাম
এই বয়সেই সেলফি তোলায় দারুণ স্বচ্ছন্দ আব্রাম।

ছেলেমেয়েদের সঙ্গে কিং খান
ইডেনের গ্যালারিতে সপরিবার শাহরুখ।

একফ্রেমে শাহরুখ-আব্রাম
আইপিএল অভিষেকের দিন বাদশা ও পুত্র আব্রাম।

শাহরুখ ও আব্রাম
ইডেনে মুন্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জিতেই মাঠে কিং খান সঙ্গে আব্রাম।

শাহরুখ ও আব্রাম
ম্যাচ জেতার পর ইডেনের মাঠে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত আব্রাম।

শাহরুখ ও আব্রাম
ম্যাচ জিতে গম্ভীরের সঙ্গে পিতা-পুত্র। বাবার কোলই বেশি পছন্দ কিং খানের খুদে পুত্রের।

শাহরুখ ও আব্রাম
নিশ্চিন্তে বাবার কোলে আব্রাম, ইডেনের গ্যালারিতে।

শাহরুখ ও আব্রাম
একে অপরকে কিছু বলতে ব্যস্ত পিতা-পুত্র।

গৌরী ও আব্রাম
মা গোরীর কোলে খুদে আব্রাম।

ছোট্ট আব্রাম
এখন থেকেই ক্যামেরার সামনে দারুণ স্বচ্ছন্দ আব্রাম।

আব্রাম খান
আব্রামের আরও কম বয়সের ছবি।

খেলায় ব্যস্ত আব্রাম
এই বয়সেই বাড়ির কাজে হাত পাকাতে শুরু করেছে আব্রাম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications