Salman Khan: বলিউড তারকাকে মারতে ২৫ লক্ষ টাকার সুপারি, আর কী পরিকল্পনা ছিল বিষ্ণোই গ্যাংয়ের
বলিউড অভিনেতা সলমন খানকে হত্যার ছক কষছে বিষ্ণোই গ্যাং। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশ।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে সলমন খানকে হত্যা করতে ২৫ লক্ষ টাকার সুপারি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। শুধু তাই নয় বলিউড তারকাকে হত্যা করতে তাদের বড় পরিকল্পনা ছিল। তুরস্কে তৈরি বিশেষ বন্দুক তারা নিয়ে এসেছিল। হত্যাকারীরা পরিকল্পনা করেছিল সিধু মুসেওয়ালাকে তারা যে বন্দুক দিয়ে হত্যা করেছে সেই বন্দুক দিয়েই সলমন খানকে হত্যা করা হবে।

তুরস্কের তৈরি জিগনা পিস্তল দিয়ে সলমন খানকে গুলি করে হত্যা করার পরিকল্পনা করেছিল তারা। এই বন্দুক ব্যবহার করেই পাঞ্জাবের পপ তারকা সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়েছিল। ২০২২ সালে রাস্তায় গাড়ি থামিয়ে সিধু মুসেওয়ালাকে গ্রেফতার করা হয়। ধৃত এক অভিযুক্ত পুলিশি জেরায় জানিয়েছে তারা অস্ত্রপাচারকারীর সঙ্গে যোগাযোগ করেছিল। তার কাছ থেকে M16, AK-47,AK-92 রাইফেল কেনার জন্য যোগাযোগ করেছিল। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ১৭ জনের নামে মামলা দায়ের করেছে। তার মধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইও রয়েছে।
তুরস্কের তৈরি জিগনা পিস্তল দিয়ে সলমন খানকে গুলি করে হত্যা করার পরিকল্পনা করেছিল তারা। এই বন্দুক ব্যবহার করেই পাঞ্জাবের পপ তারকা সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়েছিল। ২০২২ সালে রাস্তায় গাড়ি থামিয়ে সিধু মুসেওয়ালাকে গ্রেফতার করা হয়। ধৃত এক অভিযুক্ত পুলিশি জেরায় জানিয়েছে তারা অস্ত্রপাচারকারীর সঙ্গে যোগাযোগ করেছিল। তার কাছ থেকে M16, AK-47,AK-92 রাইফেল কেনার জন্য যোগাযোগ করেছিল। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ১৭ জনের নামে মামলা দায়ের করেছে। তার মধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইও রয়েছে।
সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর থেকেই বলিউড তারকা সলমন খানকে টার্গেট করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। মুম্বই পুলিশ আগে থেকে খবর পেয়েই অভিনেতার নিরাপত্তা বাডিয়ে দিয়েছিলেন। সলমন খানের বা়ড়ির চারপাশের নিরাপত্তাও বাড়ানো হয়েছিল। কিন্তু তারপরেও সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোর ভাই অনমোল বিষ্ণোও রয়েছেন। লরেন্স বিষ্ণোই কিন্তু আহমেদাবাদের জেলে বন্দি রয়েছেন। জেলে বসেই বলিউড তারকাকে হত্যার পরিকল্পনা করেছিল সে। কীভাবে সেই পরিকল্পনা সে বাস্তবায়িত করতে চেয়েছিল তা নিয়ে হোয়াটস অ্যাপ চ্যাটের মেসেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সলমন খানের পানভেল ফার্ম হাউসেও ঢোকার চেষ্টা করেছিল আতাতীয়রা। বান্দ্রায় বাড়ির সামনে গুলি চালানোর আগে সেখানেও রেইকি করে গিয়েছিল তারা। নজর রাখা হচ্ছিল অভিনেতার গতিবিধির উপরেও। কখন অভিনেতা বাড়ি থেকে বেরোচ্ছেন। কবে কবে তিনি ফার্ম হাউসে যান সেসব নিয়ে আগে থেকে খোঁজ খবর করেছিল তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications