Gadar-2: একে অপরের কাঁধে হাত রেখে ছবি তুললেন সানি-শাহরুখ, গদর-২র সাকসেস পার্টিতে চাঁদের হাট
সম্পর্কের তিক্ততা-দূরত্ব যে ঘুচেছে সেটা অবশেষে প্রকাশ্যে এলো। গদর-২র সাকসেস পার্টিেত শাহরুখ খানের কাঁধে হাত দিয়ে ছবি তুললেন সানি দেওল। আবার বলা যেতে পারে সানি দেওলের কাঁধে হাত দিয়ে ছবি তুললেন শাহরুখ খান। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
গদর-২র সাকসেস পার্টিতে বসেছিল চাঁদের হাট। স্ত্রী গৌরী খানকে নিয়ে সানি দেওলের পার্টিতে এসেছিলেন শাহরুখ খান। গদর-২ সাফল্যের পর দীর্ঘ কয়েক বছর বাদে বরফ গলেছে দুই তারকার সম্পর্কে। ডর সিনেমার পর আর সানি দেওল এবং শাহরুখ খানকে একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি।

ডর সিনেমার ক্লাইম্যাক্স নিয়ে পরিচালকের সঙ্গে সানি দেওলের বিবাদ তৈরি হয়েছিল। তারপরে আর শাহরুখের সঙ্গে কোনও ছবিতে অভিনয় করেনি সানি দেওল। সেই সম্পর্কের তিক্ততা মেটাল গদর-২। দীর্ঘ ৩২ বছর পর শাহরুখ খান প্রথম সানি দেওলকে নিয়ে মুখ খোলেন। তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি সানি দেওলের গদর-২ দেখেছেন এবং তাঁর ভাল লেগেছে।
পরে সানি দেওল জানান যে গদর-২ দেখার আগে শাহরুখ খান তাঁকে ফোন করেছিলেন এবং গদর-২ দেখার পরেও নাকি সানি দেওলকে ফোন করেছিলেন এবং শাহরুখ খান নাকি প্রশংসা করেছেন তাঁর ছবির। তারপরেই জল্পনা শুরু হয়ে যায়। তারপরেই জল্পনা শুরু হয়ে যায়। জওয়ানের কারণেই শাহরুখ সানি দেওলের সঙ্গে সম্পর্কের তিক্ততা মিটিয়েছেন বলে আলোচনা শুরু হয়ে যায়।
গদর-২র সাকসেস পার্টিতে নিন্দুকদের সব জল্পনা উড়িয়ে দিয়েই এক প্রকার মিডিয় প্রকাশ্যে আসেন শাহরুখ- সানি। একে অপরের কাঁধে হাত রেখে মিডিয়ার সামনে আসেন। সেই সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছাও জানান। ইতিমধ্যেই বক্স অফিসে ৫০০ কোটি ছাড়িয়ে গিয়েছে গদর-২। গত ২ সপ্তাহ ধরে সানি দেওলের সিনেমা গদর-২র কাছে কোনও ছবিই টিকতে পারেনি। এদিকে জওয়ান ওপেনিংয়ই রেকর্ড গড়েছে। আগাম বুকিংয়ে এক দিনেই রেকর্ড গড়ে ফেলেছে শাহরুখ খানের জওয়ান।












Click it and Unblock the Notifications