Gadar-2: গদর-২কে কাশ্মীর ফাইলসের সঙ্গে তুলনা, বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ
বক্স অফিসে টানা তিন সপ্তাহ ধরে সুপার হিট থেকেছে সানি দেওয়লে গদর-২। সেই সিনেমাকেই তীব্র নিশানায়ে বিঁধলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছেন কাশ্মীর ফাইলসের মতোই ভয়ঙ্কর।
কাশ্মীর ফাইলস নিেয়ও আগে তীব্র আক্রমণ করেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার গদর-২ কেও সেই সারিতে ফেললেন নাসিরুদ্দিন শাহ। ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমাটি। তিনি বলেছেন যেভাবে গদর-২কে কাহিনী বিস্তার ঘটানো হয়েছে তা অত্যন্ত ভয়ঙ্কর।

কাশ্মীর ফাইলসের মতোই বিপজ্জনক ছবি এটি। এর কাহিনী একেবারেই দুর্বল এবং সিনেমায় যা দেখানো হয়েছে তা দর্শকদের কাছে একেবারেই ভাল নয়। উল্টে আরও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। কাশ্মীর ফাইলসে কাশ্মীরের পণ্ডিতদের কীভাবে ভূস্বর্গ থেকে উৎখাত করা হয়েছিল সেই ঘটনা তুলে ধরা হয়েছে। তাই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। কাশ্মীর ফাইলসের সঙ্গে গদর-২ তেমন কোনও পার্থক্য নেই বলে দাবি করেছেন নাসিরুদ্দিন শাহ।
এদিকে গদর-২ গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছিল সিনেমা হলে। প্রথম দিন থেকেই সুপার হিট ছবিটি। বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে সিনেমাটি। গদর এক প্রেম কথার পর সানি দেওলের গদর-২ এরকম হিট করল। বক্স অফিসে রাতারাতি সুপার হিট যাকে বলে। পর পর তিন সপ্তাহ ধরে গদর-২র সম্মোহন চলেছে বক্স অফিসে। শাহরুখ খানের জওয়ান যতদিন না মুক্তি পেয়েেছ ততদিন গদর-২কে কাহিল করার মতো কোনও ছবি মুক্তি পায়নি বক্স অফিসে। এক কথায় বলতে গেলে গদর-২র কাছে কোনও ছবি টিকতে পারেিন বক্স অফিসে।












Click it and Unblock the Notifications