Garar-2: অস্কার পাওয়ার যোগ্য, গদর-২ পরিচালক অনীল শর্মার মন্তব্যে নতুন জল্পনা

বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে গদর-২। ৫০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এরই মাঝে পরিচালক আবার নতুন জল্পনা বাড়িয়েছেন। অনীল শর্মা বলেছেন, তিনি গদর-২কে অস্কারে পাঠাতে চান। কারণ বক্স অফিসে ছবিটি এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে সেটি অস্কার পুরস্কার পাওয়ার মতো যোগ্য।

প্রসঙ্গত এখানে জানিয়ে রাখা দরকার। গতবছরে অস্কার পুরস্কার পেয়েছে এস রাজা মৌলির সিনেমা আরআরআর। এমনকী ভারতের আরেকটি ছবি এলিফ্যান্ট হুইস্পার্সও অস্কার পেয়েছে। এক কথায় অস্কারে ভারতীয় ছবিই দাপিয়ে বেরিয়েছে এবার। তাই গদর-২র জনপ্রিয়তা দেখে গদর-২কেও অস্কারের জন্য পাঠাতে চাইছেন পরিচালক অনীল শর্মা।

Garar-2

মুক্তি পাওয়ার আগে থেকেই বক্স অফিসে রেকর্ড ভাঙতে শুরু করেছিল গদর-২। আগাম বুকিংয়ের রেকর্ড তো ভেঙেই ছিল সেই সঙ্গে মুক্তির পর যেভাবে সিনে প্রেমীরা সিনেমা হলে হই হই করে সিনেমা দেখতে গিয়েছেন তাতে এক ধাক্কায় গদর-২ বিপুল সাফল্য পেয়েছে। লাগাতার ৩ সপ্তাহ ধরে বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে গদর-২।

তিন সপ্তাহে ৪৫১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। চলতি সপ্তাহের শেষে সেটা আরও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ৫০০ কোটিতে পৌঁছে যাবে সানি দেওলের সিনেমা। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। কিন্তু একেবারেই অন্যভাবে দেখানো হয়েছে ছবিটি। নিজস্ব গল্প রয়েছে তাতে। সেকারণেই মানুষ সেটি পছন্দ করছে বলে দাবি করেছেন তিনি। সেকারণে আরও বেশি করে অস্কারে যাওয়া উচিত ছবিটির এমনই মনে করেন পরিচালক। এবং তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গদর-২ সাফল্যে এক কথায় সানি দেওয়লকে ফিরিয়ে নিয়ে এসেছে বলিউডে। নইলে গদর এক প্রেম কথার পর একের পর এক ফ্লপ ছবির কারণে হারিয়ে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু গদর-২ তাঁকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে। এবার বলিউডের একাধিক পরিচালক তাঁকে নিয়ে কাজ করতে চাইছে। নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন সানি দেওল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+