Gadar 2 Box Office Collection Day 21: ৫০০ কোটির দোরগোড়ায় গদর-২, সামনেই জওয়ানের চ্যালেঞ্জ
জওয়ান মুক্তি পেতে আর এক সপ্তাহ বাকি। শাহরুখ ম্যাজিক শুরু হওয়ার আগে প্রায় ৫০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে গদর-২। গত ৩ সপ্তাহে সানি ম্যাজিকে কোনও সিনেমা দাঁড়াতে পারেনি। তিন সপ্তাহে ৪৫১ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে গদর-২।
মেগা বাজেটের সিনেমা হলেও বক্স অফিসে যে ইতিহাস গড়বে গদর-২ তা কেউ ভাবতে পারেনি। পরিচালক অনিল শর্মাও নিজে ভাবতে পারেননি সেকথা। ইতিমধ্যেই রেকর্ড গড়েছে গদর-২। গদর এক প্রেম কথা মুক্তি পাওয়ার পর এই গদর-২ মুক্তি পেল। গদর এক প্রেম কথা যেমন সাফল্য পেয়েছিল। তার থেকেও বেশি সাফল্য পেয়েছে গদর-২।

এক কথায় এই ছবি দিয়ে বলিউডে কাম ব্যাক করেছেন সানি দেওল। ২১ বছর আগেই সেই অভিনেতা অভিনেত্রীদের নিয়েই পরিচালক এই ছবিটি তৈরি করেছে। তােত যে এই পরিমান সাড়া পাবেন তিনি তা ভাবতে পারেননি। গদর-২র সাফল্যের পরেই একে একে বলিউডের পরিচালকদের দরজা খুলতে শুরু করেছে সানি দেওলের জন্য।। ইতিমধ্যেই বর্ডার-২ তৈরির কথা শুরু হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই সানি দেওলের কাছে ছবির অফার আসতে শুরু করেছে। তবে সামনেও শাহরুখ খানের মেগা সিনেমা জওয়ান। গতকালই তার ট্রেলর লঞ্চ করেছেন শাহরুখ। প্রিবুকিং শুরু হয়ে গিয়েছে। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছবিটি। কাজেই শাহরুখ ম্যাজিক শুরু হওয়ার আগে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে গদর-২র কাছে। তবে সপ্তাহান্তে ৫০০ কোটি পার করে যাবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications