Gadar-2 Box Office Collection: শাহরুখের পাঠানকে হারিয়ে নয়া রেকর্ড সানির, সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্যাম্পে গদর-২
বক্স অফিসে গদর-২র নয়া রেকর্ড। বলিউডের সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্যাম্পে উঠে আসা ছবিগুলির মধ্যে তিন নম্বরে জায়গা করে নিয়েছে সানি দেওলের গদর-২। শাহরুখ খানের পাঠানকেও হারিয়ে দিয়েছে গদর-২। বলিউডে সবচেয়ে দ্রুত বক্স অফিসে ৫০০ কোটি টাকার ক্যাম্পে উঠে আসার রেকর্ড গড়ল গদর-২।
এই তালিকায় যে তিন ছবি ছিল তাদের মধ্যে ২০১৭ সালে মুক্তি পাওয়া বাহুবলী-২। তারপরে ছিল শাহরুখ কানের পাঠান। কিন্তু শাহরুখ খানের পাঠানকে হারিয়ে দিয়েছে গদর-২। পাঠানের ৫০০ কোটির ক্যাম্পে পৌঁছতে লেগেছিল ২৮ দিন। কিন্তু সানি দেওলের গদর-২ ২৪ সপ্তাহেই সেই কালেকশন তুলে নিয়েছে। মুক্তি পাওয়ার পরে এক সপ্তাহে ২৮৪ কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছে গদর-২। গতকাল ছিল ২৪ তম দিন তাতে ৫০১ কোটি টাকা মোট কালেক্ট করেছে গদর-২।

এসএস রাজামৌলি এবং প্রভাসের বাহুবলী-২র এই জায়গায় পৌঁছতে সময় লেগেছিল ৩৪ সপ্তাহ। বাহুবলী-২কে হারিয়ে দিয়েছিল শাহরুখ খানের পাঠান। এবার শাহরুখ খানের পাঠানকে হারাল সানি দেওলের গদর-২। গোটা বিশ্বে অবশ্য বক্স অফিসে ৬৫০ কোটি টাকা কালেক্ট করে নিয়েছে। ২০০১ সালে গদর এক প্রেমকথাও বিপুল সাফল্য েপয়েছিল। তারই সিক্যুয়েল গদর-২। একই অভিনেতাদের নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক অনিল শর্মা।
ছবিটি যে অতোটা সাফল্য পাবে তা কেউ ভাবতেও পারেননি। এমনকী পরিচালক নিজেও সেটা ভাবতে পারিননি। সানি দেওল এই ছবির মধ্য িদয়ে কামব্যাক করেছেন। মুম্বইয়ে শনিবার সাকসেস পার্টি দিয়েছিলেন সানি দেওল। সেই সাকসেস পার্টিতে হাজির ছিলেন বলিউডের তাবর তারকারা। শাহরুখ খান, আমির খান, সলমন খান সকলেই। গদর-২র দৌলতে শাহরুখ খানের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের বরফ গলেছে সলমন খানের।
এমনকী লগান নিয়ে আমির খানের সঙ্গে সানির যে বিবাদ ছিল। ২২ বছর পরে সেই বিবাদও মিটে গিয়েছে। সানি দেওলের গদর-২র সাকসেস পার্টিতে তাঁদের উপস্থিতি এবং সানিকে জড়িয়ে ধরে তাঁদের শুভেচ্ছা জানানো তার প্রমাণ দিয়েছে। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান। তার আগে সানি দেওলের সঙ্গে শাহরুখের এই বন্ধত্ব নিয়ে অনেকেই জল্পনা শুরু করেছেন।












Click it and Unblock the Notifications