টেলি তারকা থেকে টলিউড সেলেব, কে কীভাবে বছরের শেষদিনগুলি উপভোগ করছেন দেখে নিন

টেলি তারকা থেকে টলিউড সেলেব, কে কীভাবে বছরের শেষদিনগুলি উপভোগ করছেন দেখে নিন

ভরপুর শীতের আমেজ এখন গোটা ডিসেম্বর জুড়ে। আর ডিসেম্বর মানেই উৎসব–মেলা এবং দেদার ঘোরা। এমনিতেই এ বছরের অধিকাংশ সময় কেটেছে ঘরবন্দী হয়েই। তাই আনলক পর্যায় আসতেই ঘর ছেড়ে বেড়িয়ে পড়েছেন টেলি তারকা থেকে টলিউডের অভিনেতা–অভিনেত্রীরা। যে যাঁর নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন, আবার কোনও কোনও তারকার সামনে বিয়ে, তাই তাঁরাও এই সময়টা বেশ উপভোগ করছেন।

সান বাংলায় আসন্ন সিরিয়ালের শুটিং পুরুলিয়ায়

আগামী বছর সান বাংলায় আসতে চলেছে ‘‌অগ্নিশিখা'‌। পরিচালক অংশুমান প্রত্যুষ। গত ১৫ দিন ধরে পুরুলিয়ায় চলছে এই সিরিয়ালের আউটডোর শুটিং। ছবির এক অভিনেতা সায়ক জানিয়েছেন, শুটিংয়ের মাঝেই এই ঠাণ্ডায় দারুণ উপভোগ করছেন তাঁরা পুরুলিয়া। ‘‌অগ্নিশিখা'‌র পুরো টিম শুটিং করছে পুরুলিয়ায়। শুটিংয়ের ফাঁকে চলছে খাওয়া-দাওয়া, আড্ডা ও ঘোরা।

শ্রুতি দাস মহাপাত্র

‘‌ত্রিনয়নী'‌ সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্রুতি দাস মহাপাত্র। সিরিয়াল শেষ হয়েছে বহুদিন, তবে শ্যামা ওরফে শ্রুতি এখন সকলের কাছে চেনা মুখ। বড়দিন উপলক্ষ্যে শ্রুতি ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক শহর থেকে একটু দূরে রিসর্টে দিন কাটালেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ছবিও পোস্ট করেন।

প্রিয়াঙ্কা সরকার

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তাঁর ছেলে সহজকে নিয়ে ঘুরে আসলেন সমুদ্র সৈকতে। ছেলে সহজের জন্মদিন উপলক্ষ্যে পুরীতে সবার অলক্ষ্যে মা-ছেলে দারুণ সময় কাটালেন। ছোট পোশাকে প্রিয়াঙ্কাকে যথেষ্ট মিষ্টি লাগছিল। পুরীতে সময় কাটানোর ছবি ও ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্টও করেন।

শোভন–স্বস্তিকা রসায়ন

ক্রমেই জমে ক্ষীর হচ্ছে গায়ক শোভন গাঙ্গুলি ও টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের বন্ধুত্ব। প্রায়ই তাঁদের এদিক-ওদিক ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর অনেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুজব রটাতে শুরু করে দিয়েছেন। কিন্তু এই গুজবে অত্যন্ত ক্ষুব্ধ শোভন ও স্বস্তিকা দু'‌জনেই। শোভন ও স্বস্তিকা দু'‌জনেই জানিয়েছেন যে এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের আর কিছুই নয়।

ইমনের আইবুড়ো ভাত

গায়ক শোভনের প্রাক্তন প্রেমিকা তথা জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী সম্প্রতি আইবুড়ো ভাত খেলেন তাঁর হবু বর নীলাঞ্জন ঘোষের সঙ্গে। কিছুদিন আগেই আংটি বদল করেন তিনি ও নীলাঞ্জন। বিয়ের খবর এখনও প্রকাশ্যে না এলেও, খুব শীঘ্রই যে তাঁরা বিয়ে করতে চলেছেন তা আইবুড়ো ভাত খাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টি স্পষ্ট।

রাজ–শুভশ্রীর বড়দিন

ছোট্ট যুবানকে নিয়ে এ বছর বড়দিন কাটালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী। বাড়িতেই বন্ধু-বান্ধব এবং কাছের মানুষদের নিয়ে দারুণভাবে মজা করলেন এইদিনটিতে। মাথায় সান্তা টুপি পরে গোল গোল চোখে সোনালি রিবনে সাজানো লাল বাক্সের মধ্যে থেকে উঁকি মারতেও দেখা যায় যুবানকে। কোলে যুবানকে নিয়ে ছবি তোলেন মা শুভশ্রী ও বাবা রাজ চক্রবর্তী।

বড়দিনে মাতলেন দেবলীনা–গৌরব

সদ্য বিয়ে হয়েছে দেবলীনা ও গৌরবের, সারা হয়ে ,গিয়েছে মধুচন্দ্রিমাও। বিয়ের পর প্রথম ক্রিসমাস গৌরব- দেবলীনার। বাড়িতেই কাছের বন্ধুদের সঙ্গে ছিল ছিমছাম পার্টির আয়োজন। পার্টিতে ছিলেন গায়ক অনীক ধরও। আর তাঁর মেয়েকে কোলে নিয়ে পার্টিতে মজা করতে দেখা যায় দেবলীনা ও গৌরবকে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+