শাহরুখ থেকে প্রভাস, এই সুপারস্টারদের আসন্ন বড় ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরা
শাহরুখ থেকে প্রভাস, এই সুপারস্টারদের আসন্ন বড় ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরা
দু’বছর বিরতির পর অবশেষে সিনেমাহলগুলি খুলেছে এবং আরআরআর, পুষ্পা, কেজিএফ ২ দক্ষিণী সিনেমার পাশাপাশি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, সুর্যবংশি ও দ্য কাশ্মীর ফাইলস–এর মতো বলিউড সিনেমাকে ধন্যবাদ, যাদের জন্য সিনেমা হলগুলি কিছুটা হলেও লাভের মুখ দেখেছে। শাহরুখ খান, সলমন খান, হৃত্ত্বিক রোশন, আমির খান, প্রভাস সহ এই সুপারস্টারদের আসন্ন বড় সিনেমাগুলি আসতে চলেছে, যা বিনোদনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি।

শাহরুখ খান
দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন বলিউড কিং খান শাহরুখ। এখন তাঁর ঝুলিতে রয়েছে যশ রাজ ফিল্মসের পাঠান, রাজকুমার হিরানির ডাঙ্কি ও অ্যাটলির পরবর্তী সিনেমা, যার নাম এখনও ঘোষণা হয়নি।

সলমন খান
বলিউডের আর এক সুপারস্টার সলমন খানের দু'টি বড় সিনেমা আসতে চলেছে, টাইগার থ্রি ও কভি ইদ কভি দিওয়ালি।

হৃত্ত্বিক রোশন
বিক্রম বেদা-তে দেখা যাবে হৃত্ত্বিক রোশনকে। অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ওয়ার ব্লকবাস্টার ছিল আর আশা করা যাচ্ছে যে বিক্রম বেদাও ততধিক হিট হবে বক্সঅফিসে।

প্রভাস
রাধে শ্যাম সিনেমায় প্রভাব বাহুবলী ম্যাজিক তৈরি করতে ব্যর্থ হয়েছেন তবে তাঁর আসন্ন ছবি আদিপুরুষ ও সালারে প্রভাস ম্যাজিক দেখতে পাবেন বলে আশা দর্শকদের।

আমির খান
করিনা কাপুরের সঙ্গে আমির খানের পরবর্তী ছবি লাল সিং চাড্ডা দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় রয়েছে

বিজয় দেবেরাকোন্ডা
পুরি জগন্নাধের পরিচালনায় লিগার-এর মাধ্যমে বলিউডে পা দিতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা। এই সিনেমায় মাইক টাইসনকে দেখা যাবে।












Click it and Unblock the Notifications