শাহরুখ খান থেকে শাহিদ কাপুর, বলিউড তারকাদের এই ভাই–বোনদের চিনে নিন এক ঝলকে
শাহরুখ খান থেকে শাহিদ কাপুর, বলিউড তারকাদের এই ভাই–বোনদের চিনে নিন এক ঝলকে
সইফ আলি খান থেকে শাহরুখ খান বলিউডের অনেক তারকাই রয়েছেন যাঁদের দিদি বা বোন অথবা ভাই আছে। এঁদের মধ্যে কেউ কেউ চেনা আবার কেউ কেউ অচেনাও বটে। তবে এইসব তারকাদের দিদি বা বোন অথবা ভাই অধিকাংশই কিন্তু কোনও না কোনও ভাবে এই গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। আসুন চিনে নিন সেই সব তারকাদের ভাইবোনেদের সঙ্গে।
শাহিদ কাপুর ও সানাহ কাপুর
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুরের বোন সানাহ কাপুর। বোনের বিয়ে নিয়ে কিছুদিন বেশ ব্যস্ত ছিলেন শাহিদ কাপুর ও স্ত্রী মীরা কাপুর। কিন্তু সানাহ কাপুর যে শাহিদের বোন তা অনেকেই জানতেন না। সানাহকে শাহিদ ও আলিয়া ভাটের সঙ্গে শানদার সিনেমায় দেখা গিয়েছিল অভিনয় করতে।
ক্যাটরিনা কাইফ ও তাঁর সাত বোন
ক্যাটরিনা কাইফেরা ৭ বোন। স্টেফানি, মেলিসা, সোনিয়া, ক্রিস্টিনা স্পেনসার, নাতাশা, ইসাবেলা এবং ক্যাটরিনা। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের দিনে বোনেরাই ক্যাটরিনাকে বিয়ের মণ্ডপে নিয়ে এসেছিলেন। সেদিন প্রায় একই পোশাকে নজর কেড়েছিলেন তাঁরা।
শাহরুখ খান ও তাঁর দিদি
বলিউডের বাদশা শাহরুখ খানের দিদি আছে এটা অনেকেই হয়ত জানেন না। শাহরুখের দিদির নাম শেহনাজ লালারুখ খান। তিনি কখনও পর্দার সামনে আসেননি। তাই অনেকেরই অজানা তাঁর কথা।
প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর ভাই
প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের নাম সিদ্ধার্থ চোপড়া। তিনি পেশায় একজন শেফ এবং দিদির খুবই প্রিয়।
হৃত্ত্বিক রোশন ও তাঁর দিদি
অভিনেতা হৃত্ত্বিক রোশনের দিদি রয়েছে যাঁর নাম সুনয়না রোশন। তিনি একজন জনপ্রিয় ব্লগার।
রনবীর কাপুর ও তাঁর দিদি ঋদ্ধিমা
রনবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর। তিনি একজন জুয়েলারি ডিজাইনার। ঋদ্ধিমা কাপুরকে অবশ্য অনেকেই চেনেন। তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডে বেশ পরিচিত মুখ। তাঁকে করিনা, করিশ্মা, সোহার সঙ্গে মাঝেমধ্যেই দেখা যায়।
সইফ আলি খান ও বোন সাবা আলি খান
সইফ আলি খানের বোন হিসাবে সকলেই সোহা আলি খানকেই চেনেন। কিন্তু জানেন সইফ-সোহার আরও একটি বোন রয়েছে সাবা আলি খান। সাবা আলি খান বেছে নিয়েছিলেন অন্য পেশা। তিনি একজন জুয়েলারি ডিজাইনার।
রণবীর সিং ও দিদি ভবানী
*রণবীর সিংয়ের বর দিদির নাম ভবানী। তিনি একেবারেই ক্যামেরার সামনে আসেন না কখনও। তবে রনবীর ও দীপিকার বিয়ের সময় তিনি নজর কেড়েছিলেন সকলের।
পরিণীতি চোপড়া ও তাঁর দুই ভাই
পরিণীতি চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার জ্ঞাতি বোন হলেও পরিণীতির দুই ভাই রয়েছে সহজ এবং শিবাঙ্গ।
টাইগার শ্রফ ও কৃষ্ণা শ্রফ
জ্যাকি শ্রফের কন্যা অর্থাৎ টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ একজন এমএমএম এন্থুসিয়াস্ট। কৃষ্ণা অবশ্য বলিউডে খুবই চেনা মুখ।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications