শাহরুখ থেকে দীপিকা, বলিউড তারকাদের প্রিয় রেস্তরাঁগুলি নাম জানেন কি
চিট ডেট-এ বেরিয়ে বলি তারকারাও মাঝে মধ্যেই সুযোগ পেলে ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান, কন্টিনেল্টাল ডিসে হামলে পড়েন। মুম্বইয়ে থাকলে কোন তারকারা কোন রেস্তরাঁয় ভিড় জমান জানেন কি?
বলিউড তারকারা সকলের ফেভারিট। তাঁরা কী করেন, তাঁদের লাইফস্টাইল, ফ্যাশন স্টেটমেন্ট, চলন-বলন, পোশাক সমস্তটাই ভক্তরা অনুসরণ করে। এমনকী কেউ কেউ তাদের ডায়েট প্ল্যানও মেনে চলেন। তবে ভক্তরা জানেন কি, চিট ডেট-এ বেরিয়ে বলি তারকারাও মাঝে মধ্যেই সুযোগ পেলে ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান, কন্টিনেল্টাল ডিসে হামলে পড়েন। মুম্বইয়ে থাকলে কোন তারকারা কোন রেস্তরাঁয় ভিড় জমান জানেন কি?

মশালা বে, বান্দ্রা পশ্চিম
বিভিন্ন রেস্তরাঁগুলিই তারকাদের পছন্দের ডায়েট মেনে খাবার তৈরি করে। আগে থেকে বলা থাকলে সেইমতো খাবার বানিয়ে দেয়। তাহলে ডায়েট ধরে রাখতে সুবিধা হয়। এই রেস্তরাঁটি আবার সুপারস্টার আমির খানের খুব পছন্দের।

ইন্ডিগো কাফে, আন্ধেরি পশ্চিম
এই রেস্তরাঁয় মাঝেমধ্যেই ডিনার করতে আসেন বহু বলিউড তারকা। তার মধ্যে অবশ্যই এগিয়ে রণবীর সিং, অনুষ্কা শর্মা থেকে শুরু করে রানি মুখোপাধ্যায়, শাহিদ কাপুরের মতো তারকারা।

হাক্কাসান, বান্দ্রা পশ্চিম
এটি একটি চাইনিজ রেস্তরাঁ। মুম্বইয়ে থাকলে এখানে মাঝেমধ্যেই ঢুঁ মারেন লাস্যময়ী দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে কঙ্গনা রানাউত। সোনম কাপুর এমনকী প্রযোজক আদিত্য চোপড়ারও প্রিয় রেস্তরাঁ এটি।

অলিভ বার অ্যান্ড কিচেন, খার পশ্চিম
বলিউড বাদশা শাহরুখ খান, করণ জোহর, করিনা কাপুর খান ও সঈফ আলি খানের খুব পছন্দের খার পশ্চিমের এই রেস্তরাঁটি। অলিভ বার অ্যান্ড কিচেনের মাঝেমধ্যেই পরিবার নিয়ে দেখা যায় তাঁদের।

টু ওয়ান টু বার অ্যান্ড গ্রিল
এই রেস্তরাঁর গ্রিল করা খাবার বেশ জনপ্রিয়। সুপারস্টার সলমন খান, আলিয়া ভাট, হৃত্বিক রোশনের মতো এযুগের বলি তারকারা মাঝেমধ্যেই এখানে ভিড় জমান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications