রণবীর সিং থেকে আরশাদ ওয়ার্সি, বলিউডের কোন অভিনেতারা ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন
বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক জনপ্রিয় তারকা আছেন। যারা অভিনয় জগতে প্রবেশ করার আগে অন্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তেমনই এমন অনেক বলিউড অভিনেতা অভিনেত্রী আছেন যারা অভিনয় জগতে প্রবেশ করার আছে একজন নৃত্যশিল্পী ছিলেন। রণবীর সিং থেকে দিয়া মির্জা, আরশাদ ওয়ার্সি, বলিউডের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী অভিনয় জগতে আসার আগে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে তাঁদের কর্মজীবন শুরু করেছিলেন। একঝলকে সেইসব বলিউড অভিনেতাদের সম্পর্কে জেনে নিন, যারা ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে তাঁদের কর্মজীবন শুরু করেছিলেন।

রণবীর সিং
জনপ্রিয় হিন্দি সিনেমা 'কভি খুশি কভি গম'-এর হিট গান 'বোল চুড়িয়ান'-এ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কর্মজীবন শুরু করেন বলিউডের গালি বয় রণবীর সিং।

শহিদ কাপুর
বলিউড অভিনেতা শহিদ কাপুর, জনপ্রিয় হিন্দি সিনেমা 'তাল' এবং 'দিল তো পাগল হ্যায়'-তে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কাজ করেছিলেন।

দিয়া মির্জা
দিয়া মির্জা তামিল ছবি 'এন স্বসা কাতরে'-তে একজন নৃত্যশিল্পী হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন।

সুশান্ত সিং রাজপুত
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত শামক দাভরের নৃত্যসংস্থার অংশ ছিলেন।

ডেইজি শাহ
অভিনয় জগতে আসার আগে ডেইজি শাহ একজন নাচের কোরিওগ্রাফার ছিলেন।

আরশাদ ওয়ার্সি
আরশাদ ওয়ার্সি অভিনেতা হওয়ার আগেও একজন কোরিওগ্রাফার হতে চেয়েছিলেন। একজন নৃত্যশিল্পী হিসাবেই তিনি কর্মজীবন শুরু করেছিলেন।












Click it and Unblock the Notifications