ফ্যান্টম ফিল্মসের ৬৫০ কোটি টাকা আয়ে গরমিল, প্রমাণ পেতে তদন্তে আয়কর বিভাগ
পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নুর মুম্বইয়ের বাড়িতে বুধবার আয়কর বিভাগের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়। বৃহস্পতিবার আয়করের পক্ষ থেকে জানানো হয় যে আয়ের বৈষম্য ও হেরফেরের বিষয় উঠে এসেছে এই দুই বলিউড তারকা ও ফ্যান্টম ফিল্মস, যা এখন বন্ধ, তার প্রাক্তন অংশীদারের থেকে। এছাড়াও আয়কর বিভাগ জানিয়েছে যে প্রকৃত বক্স অফিসের সংগ্রহের তুলনায় উপার্জনে বৃহৎ পার্থক্য রয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখছে আয়কর বিভাগ।

এই তল্লাশি অভিযানের বিষয়ে বিশদে তথ্য দিতে গিয়ে আয়কর জানিয়েছে প্রযোজনা সংস্থার কর্মী প্রায় ৩০০ কোটি টাকার হেরফেরের বিষয়ে সেভাবে কিছু জানাতে পারেননি। সরকারিভাবে এও বলা হয়েছে, ছবির পরিচালক ও শেয়ারহোল্ডারদের মধ্যে ফ্যান্টম ফিল্মের শেয়ার লেনদেনের হেরফের ও প্রায় ৩৫০ কোটি টাকার কর ফাঁকির প্রমাণ ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধে পেয়েছে আয়কর। শীর্ষ এক অভিনেত্রীকে ৫ কোটি টাকা দেওয়ার প্রমাণও উদ্ধার হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
বুধবার ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার তদন্তে মুম্বই ও পুনের ৩০টি এলাকায় তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগ। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট গ্রুপের সিইও শিবাশিষ সরকার ও তারকাদের এক্সিকিউটিভ ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কেওয়ান ও এক্সিডেও অভিযান চালায় আয়কর।
প্রসঙ্গত, ফ্যান্টম ফিল্মস ছিল অনুরাগ কাশ্যপ, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ান, প্রযোজক মধু মন্টেনা ও বিকাশ বহেলের। ২০১১ সালে তৈরি হয়েছিল এই প্রযোজনা সংস্থাটি। এই সংস্থা থেকে ২০১৫ সালে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ৫০ শতাংশ শেয়ার তুলে নিয়েছিল। তবে ২০১৮ সালে পরিচালক বিকাশ বাহলের বিরুদ্ধে যখন শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকেই এই সংস্থাটি অধিকাংশ ক্রিয়াকলাপও বন্ধ করে দিয়েছিল। এই সংস্থা যেসব ছবিগুলি তৈরি করেছিল সেগুলি হল লোচেরা, এনএইচ ১০, কুইন, আগলি, হান্টার,বোম্বই ভেলভেট, মাসান।












Click it and Unblock the Notifications