মাতৃভাষা দিবসের দিন ' বর্ণপরিচয়'-এর প্রথম লুকে মাতালেন যিশু-আবির ! দেখুন ভিডিও

শেষমেশ দুই 'ব্যোমকেশ' এবার ধরা দিতে চলেছেন এক ফ্রেমে। তাও আবার এক থ্রিলার ছবিতে। যেখানে পরতে পরতে থাকছে রহস্যের গন্ধ।

শেষমেশ দুই 'ব্যোমকেশ' এবার ধরা দিতে চলেছেন এক ফ্রেমে। তাও আবার এক থ্রিলার ছবিতে। যেখানে পরতে পরতে থাকছে রহস্যের গন্ধ। মৈনাক ভৌমিক পরিচালিত ছবি 'বর্ণপরিচয়'এর ফার্স্টলুকেই কাঁপিয়ে দিলেন বাংলার দুই হার্টথ্রব।

ভাষা দিবসের দিন বর্ণপরিচয়-এর প্রথম লুকে মাতালেন যিশু-আবির ! দেখুন ভিডিও

এই প্রথমবার বাংলার এই প্রজন্মের দুই সেরা অভিনেতাকে এক ছবিতে পেতে চলেছে বাঙালি। তবে দুই হাইপ্রোফাইল গুণী অভিনেতার ব্যক্তিগত রসায়ন কেমন তা নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চলেছে টলিউডের অলি গলিতে। তবে সমস্ত কিছু ঝেড়ে ফেলে এবার আজ প্রথম ছবির দর্শনেই মাতিয়ে দিয়েছেন যিশু-আবীর!

'বর্ণপরিচয়'-এর সঙ্গীত পরিচলানার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। ছবিতে যিশু ,আবির ছাড়াও অভিনয়ে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার। চলতি বছরের জুনে মুক্তি পেতে চলেছে ছবি 'বর্ণপরিচয়'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+