Arindam Sil: আরও চাপে পরিচালক অরিন্দম শীল, এবার শ্লীলতাহানির অভিযোগে FIR দায়ের অভিনেত্রীর

আরও চাপ বাড়ল অভিনেতা এবং পরিচালক অরিন্দম শীলের উপরে। এবার তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিচালকের বিরুদ্ধে। অভিনেত্রী অভিযোগ করেছেন ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় বোঝানোর সময় তাঁকে শ্লীলতাহানি করেছেন পরিচালক।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই এই শ্লীলতাহানির অভিযোগে নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন সেই অভিনেত্রী। তিনি অভিযোগ করেছিলেন অরিন্দম শীল ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় বোঝাতে গিয়ে তাঁকে কোলে বসিয়ে চুমু খেয়েছিলেন। যদিও অভিনেত্রীর এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন পরিচালক।

Arindam Sil

যদিও এর আগেও টলিপাড়ার একাধিক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। কিন্তু প্রভাবশালী অরিন্দম শীলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। সম্প্রতি আরজি কর কাণ্ডের জেরে টলিপাড়াতেও নারী সুরক্ষা নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। তারপরেই অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন নিগ্রহের একাধিক অভিযোগ দায়ের করা হয়। এবং সেই অভিযোগের সত্যতা বিচার করে পরিচালককে সাসপেন্ড করে এডিটরস গিল্ড।

এই নিয়ে টলিপাড়ার অনেক অভিনেত্রীই মুখ খুলেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিযোগ করেছেন তাঁর সঙ্গেও শ্লীলতাহানির কাজ করেছিলেন পরিচালর অরিন্দম শীল। এমনকী পরিচালকের বিরুদ্ধে এর আগে ধর্ষণের অভিযোগ পর্যন্ত করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা। একের পর এক অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মুখ খুলেছেন। তাঁরা অভিযোগ করেছেন একাধিকবার একথা বলেও কোনও কাজ হয়নি।

কয়েকদিন আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন অরিন্দম শীল পথে নেমেছিলেন তখন প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যিনি নিয়ে একাধিক যৌন নির্যাতনের অভিযোগের দুষ্ট তিনি আবার এই ঘটনার প্রতিবাদে পথে নামছেন। যদিও পরিচালক নিজে বারবার এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। পরিচালক বলেছেন আইন আইনের পথে চলবে। একটা দৃশ্যে অভিনয় করার সময় যদি সহশিল্পী অস্বস্তি বোধ করে থাকেন তাহলে তার জন্য তিনি দুঃখিত বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+