বাজেট চলাকালীন উঠল 'উরি' ফিল্মের সংলাপ! করতালিতে মুখরিত সংসদে কী ঘটেছে জানেন
অরুণ জেটলি অসুস্থ হওয়ার পর তাঁর জায়গায় এদিন বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
অরুণ জেটলি অসুস্থ হওয়ার পর তাঁর জায়গায় এদিন বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। ২০১৯ নির্বাচনের আগে মোদী সরকারের শেষ বাজেটেই একাধিক চমক এনে দেন পীযূষ গোয়েল। এদিন, বাজেট সেশন চলাকালীন সংসদে উঠে আসে এক অন্য ছবি।

২০১৯-২০২০ সালের বাজেট পেশ করার সময় এদিন পীযূষ গোয়েল সংসদে ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে একাধিক ঘোষণা করেন।পাইরেসি বন্ধে উদ্য়োগ থেকে ফিল্ম মেকিং -এ সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্সের ঘোষণাও করেন পীযূষ গোয়েল। এই ঘোষণা চলাকালীন উঠে আসে ফিল্ম 'উরি'-র প্রসঙ্গ। ফিল্মের নামটি পীযূষ গোয়েলের পাশে থাকা লালকৃষ্ণ আদবানী মনে করিয়ে দেন। আর 'উরি'র প্রসঙ্গ উঠতেই সংসদ কক্ষে হাজির এনডিএ সাংসদরা 'হাউজ দ্য় জোশ' স্লোগানে ফেটে পড়েন।
একদিকে যখন সংসদ কক্ষ করতালি আর স্লোগানে মুখরিত, অন্যদিকে সংসদ কক্ষে উপস্থিত অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যায় সেই মুহূর্তটি উপভোগ করতে। উল্লেখ্য, 'উরি' ছবিতে জাতীয় উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল।












Click it and Unblock the Notifications