২০ মার্চেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, চাহাল-ধনশ্রী বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নির্দেশ বোম্বে হাইকোর্টের

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং অভিনেতা-কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ মামলায় এবার নতুন মোড়। বোম্বে হাইকোর্ট পারিবারিক আদালতকে নির্দেশ দিয়েছে, আসন্ন আইপিএল মৌসুমের আগে বৃহস্পতিবারের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। এই মামলার ভবিষ্যৎ যায় হোক না কেন, তা আদালতকে জানাতে হবে আইপিএল শুরু হওয়ার আগেই।

বিচারপতি মাধব জামদার এই প্রসঙ্গে বলেন, "আইপিএল শুরুর আগে চাহালের পেশাগত ব্যস্ততা বেড়ে যাবে। তাই দ্রুত এই মামলা নিষ্পত্তি করা উচিত। দীর্ঘ আড়াই বছর আলাদা থাকার পর, দুজনেই হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুযায়ী পারস্পরিক বিবাহবিচ্ছেদের আবেদন করেন। সেই মামলায় চলছে দীর্ঘদিন ধরে।

Yuzvendra Chahal Dhanashree Verma

ছবি সৌজন্য- Dhanashree Verma/ইনস্টাগ্রাম

এমনকি এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চাহালকে দেখা যায় আর জে মাহভাশ-এর সঙ্গে। একই সাথে দুজনে পাশাপাশি বসে খেলা উপভোগ করেন, যা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। স্বাভাবিক ভাবেই খুব শীঘ্রই এই বিবাহবিচ্ছেদের মামলা নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে।

আদালত এই মামলা প্রসঙ্গে আরও বলেছে, দ্বিতীয় কিস্তির ভরণপোষণ পরবর্তীতে দেওয়া যেতে পারে। তবে বিবাহবিচ্ছেদের মামলা তাড়াতাড়িই নিষ্পত্তি করতে হবে। এতে দুজনেই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। কিন্তু ঠিক কী কারণে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন এই দু'জন?

প্রধান কারণ - "সামঞ্জস্যের অভাব" উল্লেখ করেছেন দু'জনেই। চাহাল ও ধনশ্রী ২০২০ সালে বিয়ে করেন, ২০২২ সাল থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। ৬ মাসের কুলিং-অফ পিরিয়ড এড়িয়ে দ্রুত বিচ্ছেদের অনুমতি চেয়েছিলেন তারা। তবে সেই মামলায় এতদিন ঝুলে রয়েছে আদালতে।

এদিকে ভরণপোষণ বিতর্কও বেড়েছে অনেকাংশে। ধনশ্রী ভার্মা ৬০ কোটি টাকা দাবি করেছেন বলে গুজব ছড়ায়। তবে ধনশ্রী স্পষ্টভাবে বলেছেন, "এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এত টাকা চাওয়া হয়নি"। চাহাল প্রথমে ৪.৭৫ কোটি টাকা দিতে রাজি হন, তবে আদালতে মাত্র ২.৩৭ কোটি টাকা দেন। এই কারণেই পারিবারিক আদালত ফেব্রুয়ারিতে তাদের আবেদন খারিজ করে।

২০২৫ সালের আইপিএলে চাহাল পাঞ্জাব কিংসের হয়ে ১৮ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। হাইকোর্ট চাহালের পেশাগত দায়বদ্ধতা বিবেচনায় নিয়েছে, তাই বিচ্ছেদের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে পারিবারিক আদালতের সিদ্ধান্ত আসবে। চাহাল ও ধনশ্রী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আলাদা হতে চান। আইপিএলের আগে চাহালের ব্যক্তিগত জীবনের জটিলতা মেটে কিনা, এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+