অভিনয়ে সেরা আলিয়া-রণবীর, সেরা সিনেমা টুয়েলভথ ফেল, দেখুন ফিল্মফেয়ারের বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
ভারতীয় সিনেমার অত্যতম মর্যাদাপূর্ণ পুরষ্কার হিসাবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি বি-টাউনে অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। ৬৯ তম এই অনুষ্ঠানটি গুজরাতের গান্ধীনগরে আয়োজিত হয়েছে। বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট সেরা অভিনয়ের জন্য পুরষ্কার পেয়েছেন। সেরা ছবির তকমা পেল বিক্রান্ত মেসি ও বিধু বিনোদ চোপড়ার ছবি 'টুয়েলভথ ফেল’।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর, মণীশ পাল ও অভিনেতা আয়ুষ্মান খুরানা। কারা পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, কে হলেন সেরা পরিচালক, কেই বা কাড়লেন সেরা অভিনেত্রীর মুকুট, দেখুন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা।

সেরা চলচ্চিত্র (জনপ্রিয়) - টুয়েলভথ ফেল
সেরা চলচ্চিত্র (সমালোচক) - জোরাম
সেরা অভিনেতা - রণবীর কাপুর (অ্যানিম্যাল)
সেরা অভিনেত্রী - আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা পরিচালক - বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সহ অভিনেতা - ভিকি কৌশল (ডাঙ্কি)
সেরা সহ অভিনেত্রী - শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা মিউজিক অ্যালবাম - অ্যানিম্যাল (বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি,প্রীতম, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)
সেরা গীতিকার - অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে- রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা গান - অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে-জারা হটকে জারা বাঁচকে)
সেরা প্লেব্যাক গায়ক - ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-অ্যানিম্যাল)
সেরা প্লেব্যাক গায়িকা - শিল্পা রাও (বেশরম রঙ-পাঠান)
সেরা গল্প - অমিত রাই (ওএমজি ২)
সেরা চিত্রনাট্য - বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা সংলাপ - ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর - হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)
সেরা সিনেমাটোগ্রাফি - অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অফ আস)
সেরা কস্টিউম ডিজাইন - শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)
সেরা সম্পাদনা - জসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)
সেরা কস্টিউম ডিজাইন - শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)
সেরা কোরিওগ্রাফি - গণেশ আচার্য্য (ঝুমকা- রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা ডেবিউ পরিচালক - তরুন দুদেজা (ধক ধক)
সেরা ডেবিউ (পুরুষ) - আদিত্য রাওয়াল (ফরজ)
সেরা ভিএফএক্স - রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)
সেরা ডেবিউ (মহিলা) - অলিজে অগ্নিহোত্রী (ফ্যারি)
আজীবন সম্মাননা - ডেভিড ধাওয়ান












Click it and Unblock the Notifications