ইলিশ মাছের ভক্ত বলিউড থেকে টলিউডের কোন সেলেব্রিটিরা, তারকাদের রুপোলি শস্য- প্রেম একনজরে

বর্ষাকালে রুপোলি শস্য পাতে পড়লেই নিজেকে সামলে রাখতে পারেন না অনেকেই। ঘন বর্ষা ছাড়াও সরষের মধ্যে ইলিশের গন্ধ যেকোনও মরশুমে যেকোনও বাঙালির মন মজিয়ে দেয়। তবে শুধু বাঙালি নয়, বেশ কিছু অবাঙালির মনও ইলিশ মজিয়ে দিতে পারে। একনজরে দেখা যাক বলিউড থেকে টলিউডে ইলিশ মাছের ভক্ত কারা।

 ইলিশের কোন পদ পছন্দ কোয়েলের?

ইলিশের কোন পদ পছন্দ কোয়েলের?

মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক এখন রানে পরিবারের ঘরনী।
অবাঙালি পরিবারে বিয়ে হলেও রঞ্জিত কন্যা তথা টলিউডের তামাম অভিনেত্রী কোয়েল বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা আর খিচুড়িতে মজে যান। টলিউডে বহু সূত্রেরই দাবি, কোয়েল ইলিশ পেলে আর কিছুতে নজর দেন না!

Recommended Video

কোন সেলিব্রেটি কোন ডিশ পছন্দ করেন... | Oneindia Bengali
রাহুলের পছন্দ কোন পদ?

রাহুলের পছন্দ কোন পদ?

বাঙালি অভিনেতা রাহুল বোসের বিচরণ টলিউড থেকে বলিউডে। তাঁর অভিনয়ে মুগ্ধ বাংলা থেকে মুম্বই। তবে রাহুল বোস কাজের সূত্রে যেখানেই থাকুন না কেন , ইলিশ মাছ তাঁর ভীষণ প্রিয়। মূলত রাহুল বোস পছন্দ করেন ভাপা ইলিশ। তবে ইলিশ মাছ ভাজাও যে তাঁর পছন্দ তা ঘনিষ্ঠমহলে তিনি বলে থাকেন বলে খবর।

 অভিনেত্রী বিপাশা বসুর পছন্দের পদ কোনটি?

অভিনেত্রী বিপাশা বসুর পছন্দের পদ কোনটি?

বিপাশা বসু পছন্দ করেন সরষে ইলিশ। এই বঙ্গ সুন্দরী চিরকালই মাছের এই পদটি পাতে পেলেই তা খেতে পছন্দ করেন। তবে সরষের সঙ্গে পোস্ত দিয়ে ইলিশ রান্না হলে তা বিপাশার পছন্দের তালিকায় থাকে।

সোনাম কাপুরেরও পছন্দ ইলিশ!

সোনাম কাপুরেরও পছন্দ ইলিশ!

পাঞ্জাবী ঘরের মেয়ে হলেও ইলিশে মন মজেছে সোনামের। এই তারকা অভিনেত্রী পছন্দ করেন ইলিশের নানন পদ। কাঁটা বেছে নিয়ে খেতেও পিছপা হন না সোনাম। তবে ভাপা ইলিশের পদই সোনামের সবচেয়ে বেশি পছন্দের।

আবিরের পছন্দের পদ কী?

আবিরের পছন্দের পদ কী?

টলিউড স্টার আবির চট্টোপাধ্যায়ের পছন্দের ইলিশের পদ হল তন্দুরি ইলিশ। এছাড়াও স্বাস্থ্য সচেতন আবির ইলিশ মাছ ভাজা খেতে ব্যাপক পছন্দ করেন। তবে তন্দুরি ইলিশের সঙ্গে স্যালাড নিয়ে বসে খাদ্যরস বিলাসিতা আবিরের নাকি খুব পছন্দের!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+