OMG 2: 'অ্যাডাল্ট' হল অক্ষয় কুমারের 'Oh My God 2'! রেহাই পেল কাটছাঁট থেকে
OMG 2: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আপকামিং সিনেমা 'Oh My God 2' ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আগামী ১১ অগাস্ট গোটা দেশজুড়ে রিলিজ করবে এই সিনেমা। কিন্তু রিলিজের আগেই সেন্সর বোর্ডের নজর পড়েছে এই সিনেমা। যদিও শেষ পর্যন্ত যা খবর 'Oh My God 2' ছবিতে কোনও কাটছাঁট করা হয়নি।
আর তা না করেই সেন্সর বোর্ড ছবিটিকে রিলিজের জন্যে সবুজ সঙ্কেত দিয়েছে বলেই খবর। যদিও যদিও রিলিজের আগে অক্ষয় কুমারের অভিনীত 'Oh My God 2' সিনেমাতে অন্তত ২৭ টি দৃশ্য ঘিরে প্রশ্ন তোলে সেন্সর বোর্ড। এমনকি সেই সমস্ত জায়গাতে কাটছাঁট করার কথাও বলা হয়।

কিন্তু শেষ পর্যন্ত কিছু করা হয়নি। তবে বেশ কয়েকটি জায়গাতে পরিবর্তনের কথা সেন্সর বোর্ডের তরফে বলা হয়েছে। যদিও সিনেমাটিকে A সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ধার্মিক সিনেমা হওয়া সত্ত্বেও কীভাবে অ্যাডাক্ট সিনেমার তকমা দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বলে রাখা প্রয়োজন, অক্ষয় কুমারের আপকামিং সিনেমা 'Oh My God 2' এর রিলিজ ডেট নিয়ে নানা জল্পনা চলছিল। বিশেষ করে সেন্সর বোর্ডের কাটছাঁটের কথা সামনে আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু নতুন করে তেমন কাঁচি না পড়াতে আগামী ১১ অগাস্টই অক্ষয়ের 'Oh My God 2' রিলিজ করবে।
তবে সেদিন গাদার - ২ রিলিজ হওয়ার কথা রয়েছে। ফলে কঠিন পরীক্ষার মধ্যে আধ্যাত্মিক সিনেমা 'Oh My God 2'-কে পড়তে হবে না তো? যদিও সিনেমা নির্মাতারা বলছেন সবটাই দর্শকরা ঠিক করবে। তবে ভালো ছবি দেখার জন্যে অবশ্যই ভিড় হবে সিনেমা হলগুলিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications