Fighter Worldwide Box Office Collection: ৪ দিনেই ২০০ কোটির ক্লাবে ফাইটার, রমরমিয়ে চলছে দীপিকা-হৃত্বিকের ছবি
একের পর এক ছক্কা হাঁকাচ্ছে দীপিকা-হৃত্বিকের ফাইটার। চার দিনেই ছবিটি ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। চার দিন হল মাত্র ছবিটি মুক্তি পেয়েছে। তিন দিনের মধ্যেই সেটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল। চার দিনে সেটা দ্বিগুণ বেড়ে হয়ে গিয়েছে ২০০ কোটি।
দীপিকা-হৃত্বিকের কেমিস্ট্রি যে দর্শকরা পছন্দ করছেন সেটা এই বক্স অফিস কালেকশনেই স্পষ্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলি ছবিটি িনষিদ্ধ করেছে। তারপরেই বক্স অফিসে এই রেকর্ড কালেকশ রীতিমতো নজরে পড়ার মতো। এর আগে এই জুটির কোনও ছবি হয়নি। এই প্রথম পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই এক্সপেরিমেন্ট করলেন। এবং তাতে বিপুল সাফল্য পেয়েছে ছবিটি।

ওপেনিং উইকেন্ডেই এই বিপুল লাভে নতুন রেকর্ড গড়েছে ফাইটার। ২০২৪ সালের প্রথম বিগ বাজেেটর সিনেমা এটি। শুধু মাত্র ভারতেই ওপেনিং উইকেন্ডে ১২০ কোটি টাকা কালেক্ট করেছে এটি। এছাড়া উত্তর আমেরিকায় ৪.৩ মিলিয়ন ডলার। এবং বিশ্বের ১৫০টি স্ক্রনে বিপুল কালেকশন করেছে ফাইটার।
মূলত ভারতীয় বায়ুসেনার উপরেই ছবিটি তৈরি হয়েছে হৃত্বিক রোশন- দীপিকা পাড়ুকোন ছাড়াও ছবিতে রয়েছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভর। একঝাঁক তারকা দেখা গিয়েছে ছবিতে। ছবির অনেকটা অংশ কাশ্মীরে শ্যুট করা হয়েছে। সিদ্ধার্থ আনন্দ বছরের প্রথমেই বড় সাফল্য পেয়েছেন বক্স অফিসে। গতবছর পরিচালকের পাঠান ছবিটি ওপেনিং ডে কালেকশনে রেকর্ড গড়েছিল।
দীপিকা-হৃত্বিকের জুটি এককথায় হিট করে গিেয়ছে। হিন্দি ছাড়াও আরও একাধিক ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ছবিটি মুক্তি পেয়েছিল। তার সব লাভ পেেয়ছেন পরিচালক। মুক্তির আগেই ১ লক্ষ টিকিট বুকিং হয়ে গিয়েছিল ফাইটারের। মুক্তির দিনে তেমন কালেকশন না করলেও তারপরে প্রজাতন্ত্র দিবসের দিন থেকে রেকর্ড গড়েছে সিনেমাটি।
গতবছর একাধিক সিনেমা বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে। গতবছর দীপিকা পাড়ুকোনের দুিট সিনেমা মুক্তি পেয়েছিল। দুটি সিনেমাই ছিল শাহরুখ খানের সঙ্গে। কিন্তু হৃত্বিক রোশনকে অনেক দিন পর সিলভার স্ক্রিনে দেখলেন দর্শকরা। সেকারণে হৃত্বিক রোশনকে দেখতে ভিড় করেছিলেন দর্শকরা।












Click it and Unblock the Notifications