Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জনরোষের মুখে ফাওয়াদ-বাণীর 'আবির গুলাল', বয়কটের জেরে ইউটিউব থেকে বিদায়

২২শে এপ্রিল পহেলগাঁওয়ের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত আসন্ন ছবি 'আবির গুলাল' ক্রমশ বাধার সম্মুখীন হচ্ছে। তবে শুধু তিনি একা নন, বিতর্কের কেন্দ্রে এখন ফাওয়াদ ও বাণী কাপুর অভিনীত আবির গুলালের গানটিও। সম্প্রতি, ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলা হয়েছে। যদিও এই পদক্ষেপ নেওয়ার ঠিক কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, এই গানটি বয়কটের মুখে পড়েছিল।

মূলত, বিভিন্ন মহল থেকে এই গানটির বিরুদ্ধে অসহিষ্ণুতা প্রচারের অভিযোগ ওঠে। গানটিতে ফাওয়াদ খান এবং বাণী কাপুরকে ঘনিষ্ঠভাবে দেখানো হয়েছে, যা কিছু দর্শক ভালোভাবে নেননি। সামাজিক মাধ্যমে গানটি বয়কটের জন্য জোরদার প্রচার চালানো হয়। 'আবির গুলাল'-এর নির্মাতারা সম্প্রতি দুটি গান প্রকাশ করেছিলেন। একটি রোমান্টিক ট্র্যাক 'খুদায়া ইশক' এবং একটি নৃত্য সঙ্গিত 'আংরেজি রঙরাসিয়া'।

fawad khan and vaani kapoor with abir gullal

তবে আচমকাই গান দুটি প্রযোজনা সংস্থা এ রিচার লেন্স এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ছবিটির সঙ্গীত স্বত্বাধিকারী সারেগামার ইউটিউব হ্যান্ডেল থেকেও উধাও হয়ে যায়। মনে করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু মানুষ পহেলগাঁওয়ের হামলার পর ভারতীয় ও পাকিস্তানি শিল্পীদের মধ্যে সহযোগিতা নিয়ে সমালোচনা করেছেন।

নির্মাতারা আগে ঘোষণা করেছিলেন, বুধবার ছবির নতুন গান 'তাইন তাইন' মুক্তি পাবে, তবে সেটি এখনও পর্যন্ত প্রকাশ পায়নি। ইউটিউব থেকে গান সরানোর বিষয়ে নির্মাতা বা অভিনেতাদের তরফ থেকে কোনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি প্রযোজনা সংস্থা বা ইউটিউবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

প্রসঙ্গত, হামলার পর ফাওয়াদ খান সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, "পহেলগাঁওয়ের জঘন্য হামলার খবর শুনে গভীরভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার শিকারদের জন্য আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা, এবং এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের জন্য শক্তি এবং আরোগ্য কামনা করি।"

Take a Poll

কিন্তু পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রেক্ষাপটে 'আবির গুলাল'-এর মুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই পরিস্থিতিতে পাকিস্তানি অভিনেতার সাথে ভারতীয় শিল্পীদের কাজ করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন এবং ছবিটির মুক্তি বন্ধ করার দাবি জানিয়েছেন। আরতি এস বাগদি পরিচালিত এই ছবিটি আগামী ৯ই মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

'আবির গুলাল' প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ প্রোডাকশন, এ রিচার লেন্স এবং আরজয় পিকচার্স। বিবেক বি আগরওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পিকে প্রযোজক হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছে। লন্ডন-ভিত্তিক এই ছবিতে বাণী কাপুর এবং ফাওয়াদ খান ছাড়াও লিসা হেডন, ঋদ্ধি ডোগরা, ফরিদা জালাল, সোনি রাজদান এবং পারমিত শেঠীর মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+