কঙ্গনা থেকে মিমি-করিনাদের 'ফাদার্স ডে'র শুভেচ্ছা বার্তা, টলিউড থেকে বলিউডের তারকাদের পোস্টে আবেগের ছোঁয়া
কঙ্গনা থেকে মিমি-করিনাদের 'ফাদার্স ডে'র শুভেচ্ছা বার্তা, টলিউড থেকে বলিউডের তারকাদের পোস্টে আবেগের ছোঁয়া
সোশ্যাল মিডিয়া খুললেই এদিন পিতৃ দিবসের শুভেচ্ছা বার্তা দেখতে পাওয়া যাচ্ছে। এমন বিশেষ দিন ঘিরে সাধারণ মানুষ থেকে সেলেবরা সকলেই বাবার প্রতি শ্রদ্ধা , সম্মানের বার্তা দিয়েছেন। অনেকেই আবেগঘন পোস্টে লিখেছেন ছোটবেলার নানান কথা। বহু সেলেবই বাবার সঙ্গে কাটানো ছোটবেলার নানার মুহূর্তের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একনজরে দেখা যাক মিমি থেকে মাধুরী , কঙ্গনা থেকে করিনাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি।
ইয়ামি গৌতম
সদ্য বিয়ে সম্পন্ন হয়েছে হিমাচলের মেয়ে ইয়ামি গৌতমের। আর সেই বিয়ের আসর থেকেই একটি ছবি ফাদার্স ডের দিন পোস্ট করে আবেগঘন বার্তা দেন 'উরি ' স্টার।
|
মাধুরী দীক্ষিত
এদিন , বাবা ও শ্বশুর মশাইয়ের ছবি পোস্ট করেন মাধুরী দীক্ষিত। টুইটারে এই ছবি দিয়ে তিনি পিতৃদিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
সোনাক্ষীর পোস্ট
নিজের পোস্টে অকপট নিজেকে 'পাপা কি পরী' বলে আখ্যা দিয়েছেন সুন্দরী সোনাক্ষী। লিখেছেন, 'হ্যাঁ হ্যাঁ আমিই পাপা কি পরী।' এর সঙ্গেই জানিয়েছেন 'পিতৃ দিবসের শুভেচ্ছা বার্তা'।
জাহ্নবী কাপুর
শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী এদিন একটি আবেগঘন পোস্ট করেন। মাতৃহীনা জাহ্নবী লেখেন, ' ইনি সেরা মানুষ আমি জানি। আর আমি ভাগ্যবতী কারণ আমি এঁর মেয়ে হওয়ার সুযোগ পেয়েছি।'
দেবলীনার পোস্ট
সদ্য বিয়ে হয়েছে বঙ্গ সুন্দরী অভিনেত্রী দেবলীনা কুমারের। দেবাশিস কুমারের কন্যা দেবলীনা এদিন নিজের ইনস্টাগ্রামে বিয়ের পর শ্বশুরালয়ে যাত্রার ছবি পোস্ট করেন। যেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে তাঁর বাবা দেবাশিস কুমারকে। পিতা ও কন্যার এই অশ্রসজল ছবিই যেন শ্রদ্ধা-স্নেহের সম্পর্কের সমস্ত আবেগ প্রকাশ করছে।

কঙ্গনার বার্তা
এদিকে বলিউডের মণিকর্ণিকা কঙ্গনা রানাওয়াত তাঁর বাবার সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তা দেন। জানান পিতৃ দিবসের শুভেচ্ছা।
মিমি চক্রবর্তী
টলিউড সুন্দরী তথা সাংসদ মিমি চক্রবর্তী এদিন একটি ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। সেখানেও ছিল পিতৃ দিবসের আবেগ ঘন বার্তা।
করিনা কাপুরের পোস্ট
এদিকে বলিউডের নবাব ঘরনী করিনা কাপুর, বাবা রণধীর ও স্বামী সইফের সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানেই জানান তাঁর ফাদার্স ডে উপলক্ষ্যে কুর্ণিশ।












Click it and Unblock the Notifications