Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একদিন বাদেই বিয়ে, কোন ডিজাইনারের পোশাকে সেজে উঠবেন ফারহান–শিবানী জেনে নিন

একদিন বাদেই বিয়ে, কোন ডিজাইনারের পোশাকে সেজে উঠবেন ফারহান–শিবানী জেনে নিন

আর মাত্র অপেক্ষা একদিনের। তারপরই চারহাত এক হতে চলেছে বলিউডের চর্চিত জুটি ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর। তাঁদের বিয়ে নিয়ে এখন বি–টাউনে জোর জল্পনা–কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে তাঁরা কি পরবেন।

বিয়েতে কী পোশাক পরছেন

বিয়েতে কী পোশাক পরছেন

ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকরের স্টাইল স্টেটমেন্ট আলাদা আলাদা হলেও তাঁরা একসঙ্গে হলে তাঁদের স্টাইল এক অন্যধরনের মাত্রা যোগ করে। ফারহান ও শিবানীর বিয়ের উৎসব ১৭ ফেব্রুয়ারি হলদি ও মেহেন্দি সেরিমনির মাধ্যমে শুরু হয়ে গিয়েছে। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্য, ছিলেন শিবানীর বোন অনুষ্কা ও আপেক্সা, শাবানা আজমি, রিয়া চক্রবর্তী ও অমৃতা অরোরা। শনিবার মারাঠি স্টাইলে বিয়ে করবেন ফারহান ও শিবানী। তাই বিয়ের দিন মারাঠি আউটফিটেই যে তাঁরা সাজবেন সেটাই মনে করা হচ্ছে।

শিবানীর প্রিয় পায়েল সিঙ্ঘল

শিবানীর প্রিয় পায়েল সিঙ্ঘল

শিবানী দাণ্ডেকর ফ্যাশন ডিজাইনার পায়েল সিঙ্ঘলের মস্ত বড় ভক্ত। একাধিক অনুষ্ঠানে শিবানীকে এই ডিজাইনারের পোশাকে সেজে উঠতে দেখা গিয়েছে। এমনকী যখন পায়েলের ব্র‌্যান্ড ২০ বছরে পা দিল তখন শিবানী ও ফারহান প্রথমবার একসঙ্গে পায়েলের শোতেই প্রকাশ্যে আসেন। দু'‌জনেই একই ধরনের আউটফিটে সেজেছিলেন। তাই মনে করা হচ্ছে শিবানী তাঁর বিয়ের পোশাকের জন্য পায়েল সিঙ্ঘলকেই বেছে নিতে পারেন।

 তালিকায় রয়েছেন সাইশা শিণ্ডে

তালিকায় রয়েছেন সাইশা শিণ্ডে

কিছুদিন আগেই এই জুটি কালো পোশাকে সেজেছিলেন। শিবানী সাইশা শিণ্ডের সেক্সি স্লিট পোশাকে অসাধারণ লাগছিলেন এবং অন্যদিকে ফারহান সেজেছিলেন পুরো কালো রঙের স্যুট ও টাইতে। বিয়ে ও রিসেপশনের জন্য এই ডিজাইনারকেও বেছে নিতে পারেন এই যুগল।

সব্যসাচীর পোশাকে সাজবেন?‌

সব্যসাচীর পোশাকে সাজবেন?‌

বলিউডে তারকাদের বিয়ে মানেই সব্যসাচীর পোশাক অবশ্যই পরবেন। ২০২১ সালে শিবানীর দিওয়ালি লুক ছিল সব্যসাচীর ডিজাইন করা এমব্রয়ডারি লহেঙ্গায়। সুতোর কাজ করা ছিল পুরো লহেঙ্গা ও তার ব্লাউজে। শিবানি ওড়নাটা এমনভাবে নিয়েছিলেন যে মনে হয়েছিল তিনি শাড়ি পরেছেন। মারাঠি স্টাইলে যেহেতু বিয়ে তাই শিবানীকে হয়ত সবুজ বা লাল শাড়ি অথবা লহেঙ্গায় দেখা যাবে। তবে তা কে ডিজাইন করবেন সেটা এখন অস্পষ্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+