শাহরুখের জায়গায় রণবীর সিং, Don-3র সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন ফারহান আখতার
শাহরুখের জায়গায় রণবীর সিং। ডন-৩-র টিজার রিলিজ হতেই যেন বিস্ফোরণ ঘটেছিল। হায় হায় করে উঠেছিলেন এসআরকের শত -সহস্র অনুগামী। রাগে ক্ষোভে অভিমানে পরিচালক ফারহান আখতারকে একেবারে প্রাণে মারার হুমকি দিয়ে বসেছিলেন অনেকে।
এবার নিজের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার। তিনি বলেছেন অমিতাভ বচ্চনের জায়গায় যখন শাহরুখ খানকে নিয়ে ডন তৈরি হলো ঠিক তখনও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। কাজেই তিনি এই নিয়ে খুব বেশি চিন্তিত নন। কারণ তিনি মনে করেন শাহরুখ খানের জায়গায় তিনি যে রণবীর সিংকে বেছেছেন েসটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। দর্শকরাও সেটা বুঝতে পারবেন।

শাহরুখ অনুগামীদের ইঙ্গিত করেই ফারহান আখতার বলেছেন অমিতাভ বচ্চনের কারণেই ডনের এই জনপ্রিয়তা। সেই জায়গায় যখন তিনি শাহরুখ খানকে ডনের ভূমিকায় কাস্ট করেছিলেন তখন অমিতাভ বচ্চনের অসংখ্য অনুরাগী ভক্ত তাঁর উপর চটে গিয়েছিলেন এবং এই একই ভাবে তাঁরাও প্রতিক্রিয়া দিয়েিছলেন। এবারও সেটাই হয়েছে। সেবার যেমন তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে ডনের ভূমিকায় শাহরুখ খানও যথেষ্ট গ্রহণযোগ্য এবং সাবলীল। এবারও সেটা প্রমাণিত হবে। কারণ রণবীর সিংয়ের মধ্যে অভিনয়ের সেই সাবলীলতা রয়েছে বলে দািব করেছেন ফারহান আখতার।
শাহরুখ খানের জায়গায় রণবীর সিংকে নেওয়া যেমন তাঁর সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন ফারহান তেমনই তিনি বলেছেন তাঁর দায়িত্ব কয়েক গুণ বেড়ে গিয়েছে কারণ ডন-৩ যাতে আগের গুলির থেকেও আরও বেশি আকর্ষক এবং সাবলিল হয় তার জন্য সেরকম স্ক্রিপ্ট তিনি তৈরি করবেন। এটা তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications