আইনি বিয়ের আগে মারাঠি রীতিতে বিয়ে করবেন ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর

আইনি বিয়ের আগে মারাঠি রীতিতে বিয়ে করবেন ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর

ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। এ সপ্তাহেই সাতপাকে বাধতে চলেছেন এই দুই বলিউড তারকা। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই ফারহান আখতারের শেষ ব্যাচেলর পার্টির ছবি বেশ ভাইরাল হয়েছে। হবু বউ শিবানীও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর বিগ ডে–এর প্রস্তুতি চলছে জোর কদমে তা প্রকাশ পাচ্ছে। আইনি বিয়ের আগেই এই বলিউড যুগল প্রথাগত বিয়ে সারতে চলেছেন এই সপ্তাহেই।

আইনি বিয়ের আগে মারাঠি রীতিতে বিয়ে করবেন ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর


এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ফারহান ও শিবানী প্রথাগত মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করতে চলেছেন। বিয়ের এই আসর বসবে জাভেদ আখতার ও শাবানা আজমির খণ্ডালার খামার বাড়িতে ১৯ ফেব্রুয়ারি। যদিও এই তথ্যে সিলমোহর দেয়নি কোনও পরিবারই। বি–টাউন সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি জুহুর বাড়িতে আইনি বিয়ে সারতে চলেছেন ফারহান–শিবানী। তার আগে শনিবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি মারাঠি রীতিতে বিয়ে হবে তাঁদের। শিবানীর দুই বোন এই বিয়ের সব দায়িত্ব নিয়েছেন।

দুই পরিবারের অভ্যন্তর সূত্রের খবর, '‌দুই পরিবারই খুবই ব্যক্তিগতভাবে এই বিয়ের অনুষ্ঠান করতে চাইছেন। এখনও এটা স্পষ্ট নয় যে বিয়েতে কারা কারা আসছেন। তবে মহারাষ্ট্রীয় রীতিতে আনুষ্ঠানিক বিয়ে হবে এটা নিশ্চিত।’‌ জানা গিয়েছে যে ফারহান ও শিবানীর পরিবার ১৮ ফেব্রুয়ারিতেই খণ্ডালাতে পৌঁছে যাবে। শনিবার সকালেই এই বিয়ে হবে। শিবানীর বোন অনুষ্কা দাণ্ডেকর ও আপেক্সা দাণ্ডেকর তাঁদের বোন শিবানীর জন্য প্রি–ওয়েডিং পার্টি রাখবে নয় ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি। এর আগে এক সাক্ষাতকারে জাভেদ আখতার এই বিয়ে নিয়ে নিশ্চিতকরণ করে বলেন, '‌হ্যাঁ, বিয়ে হচ্ছে। ওয়েডিং প্ল্যানাররা বিয়ের সব প্রস্তুতি সারছেন।’

গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন ফারহান আখতার ও শিবানী দাণ্ডেকর। তাঁরা লিভ–ইন সম্পর্কে ছিলেন এতদিন। এ বার খাতায়-কলমে দম্পতি হতে চলেছেন বলিউডের এই চর্চিত জুটি। আপাতত এ বছরের মাঝামাঝি নাগাদ তিন বান্ধবীর রোডট্রিপের কাহিনিতে ছবি 'জি লে জরা’র কাজ শুরু করতে চলেছেন ফারহান। ২০২৩ নাগাদ মুক্তি পাওয়ার কথা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+