তোলপাড় সোশ্যাল মিডিয়া, ভি-ক্যাটের বিয়ের ছবিতে ২০ মিনিটে লাইক ১ মিলিয়ন

খোলা বাগানে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান

সাতপাঁকে আবদ্ধ হলেন বিখ্যাত বলিউড জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। নবদম্পতির বিয়ের কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মাত্র এক মিনিটের মধ্যে ছবির লাইকের সংখ্যা দাঁড়াল ১ মিলিয়ন।

ক্যাট-ভিকির রাজকীয় বিয়ে

ক্যাট-ভিকির রাজকীয় বিয়ে

কয়েকদিন ধরেই চারদিকে শুধু ক্যাট-ভিকির রাজকীয় বিয়ের কথা শোনা যাচ্ছিল। কোথায় বিয়ে করছেন, খাবারের মেনুতে কি কি থাকছে, বিবাহ বাসর বা কেমনই হবে এছাড়া আরও কত কী? এনিয়ে চলছিল নানান আলচনা।

বন্ধনে আবদ্ধ হলেন ভি-ক্যাট

বন্ধনে আবদ্ধ হলেন ভি-ক্যাট

নবদম্পতির বন্ধনে আবদ্ধ হলেন ভি-ক্যাট। ৭ ও ৮ তারিখ সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান হয়েছে। বিয়ের খবর আসতেই শুভেচ্ছার জোয়ারে ভাসলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার হতেই লাইক, কমেন্টে ভরে গেছে। বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে বিবাহ সারলেন নবদম্পতি। লাল রঙের পোশাকে বধূবেশে সাজেন ক্যাট ও সাদা-বেইজ শেরওয়ানিতে সুন্দর সাজে ভিকি।

খোলা বাগানে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান

খোলা বাগানে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান

সূত্র অনুয়ায়ী জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খোলা বাগানে। ভিকি ভিন্টেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন। পরিবারের সদস্য, বিশেষ কিছু বন্ধুদের নিয়ে বিবাহ সারলেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি- সহ বলিউডের তারকাদের নিয়ে মোট ১২০ জন অতিথি এই বিয়েতে উপস্থিত ছিলেন।

 সোশ্যাল মিডিয়ায় শেয়ার ছবি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার ছবি

বিবাহ শেষ হওয়ার পর সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের কিছু ছবি শেয়ার করেন দুজনেই। শেয়ার করেন নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। যেখানে দেখা গিয়েছিল মালা বদল থেকে সাতপাকে ঘোরার ছবি। বাদ দেয়নি রোমান্টিক মুহূর্তেরও ছবি। একই ক্যাপশনে নবদম্পতি লেখেন,'আমাদের এই মুহুর্তে নিয়ে আসার জন্য ও সমস্ত কিছুর জন্য আমাদের হৃদয়ে কেবল ভালবাসা এবং কৃতজ্ঞতা। আমরা একসাথে এই নতুন যাত্রা শুরু করার সাথে আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ চাই।'

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হওয়ার পর লাইকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকতে। সেই সঙ্গে বাড়তে থাকে কমেন্টও। ভি-ক্যাটের ভক্তরা তাদের শুভেচ্ছা জানায়। পাশাপাশি শুভেচ্ছা জানান বলিউডের একাধিক তারকারা।

ছবি সৌজন্য: ক্যাটরিনা কাইফের ইসন্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+