ভিক্টর বন্দ্যোপাধ্যাকে ঘিরে 'ফেক নিউজ' সোশ্যাল মিডিয়ায়! টুইটে যিশু জানিয়ে দিলেন আসল ঘটনা

রবিবার সোশ্যাল মিডিয়া খুললেই দেখা গিয়েছে বার বার ভেসে আসছে একটি অস্বস্তিকর খবর , 'ভিক্টর ব্য়ানার্জী চলে গেলেন।শ্রদ্ধা জানাই।

রবিবার সোশ্যাল মিডিয়া খুললেই দেখা গিয়েছে বার বার ভেসে আসছে একটি অস্বস্তিকর খবর , 'ভিক্টর ব্য়ানার্জী চলে গেলেন। শ্রদ্ধা জানাই।

থেকে যাবেন সব বাঙালীর হৃদয়ে।'

থেকে যাবেন সব বাঙালীর হৃদয়ে।'

আর এই বার্তার সঙ্গেই রটতে থাকে যে স্বনামধ্য বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের জীবনা বসান হয়েছে। বিভিন্ন রকমের অস্বস্তিকর পোস্ট উঠে আসে।

খবর কিভাবে ছড়ায়?

খবর কিভাবে ছড়ায়?

এখানেই শেষ নয়। ভুয়ো খবরকে আরও উস্কে দেয় 'উইকিপিডিয়া'। 'উইকি'র পেজে দেখানো হয়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৪৬ সালের ১৫ অক্টোবর। আর মৃত্যুর দিন হিসাবে দেখানো হয় ২০১৯ এর ২৩ জুন। ফলে স্বভাবতই জল্পনা বেড়ে যেতে থাকে।

যিশুর টুইট

দেখা যায়, ফেসবুকে অভিনেতা যিশু সেনগুপ্তর একটি ফ্যান পেজ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিষয়ে এই বার্তা পোস্ট-এ উঠে আসে। এরপরই টুইটার পোস্ট-এ গোটা বিষয়টি স্পষ্ট করে জানান যিশু। টলিউড অভিনেতা জানান, তাঁর নামে যে পেজ থেকে এই 'ভুয়ো খবর' উঠে এসেছে সেই পেজটি 'ভেরিফায়েড' নয়। সেটি 'ফেক অ্যাকাউন্ট'।

'ঘরে বাইরে'-র দুই নিখিলেশ!

প্রসঙ্গত, অপর্ণা সেন পরিচালিত 'ঘরে বাইরে আজ' ছবিতে রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসকেই বর্তমান প্রেক্ষাপটে চিত্রায়িত করা হচ্ছে। উপন্যাস অবলম্বনে সত্যজিত রায়ের 'ঘরে বাইরে' ছবিতে নিখিলেশের চরিত্রে অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আর সেই চরিত্রে অপর্ণার 'ঘরে বাইরে আজ' ছবিতে অভিনয় করতে চলেছেন যিশু সেনগুপ্ত।

ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়ের পরিবার কী বলছে?

ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়ের পরিবার কী বলছে?

প্রসঙ্গত গোটা ঘটনায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পরিবারও যথেষ্ট অস্বস্তিতে। অভিনেতার মেয়ে জানিয়েছেন , যে তাঁর বাবা ভিক্টর বন্দ্যোপাধ্যায় সুস্থ রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+