পিছোল ' ইমার্জেন্সি' মুক্তি, সেন্সরে বাদ যাবে দৃশ্য? কঙ্গনার নতুন ছবিতে বাড়ছে বিতর্ক

ট্রেলার মুক্তির পরেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল৷ শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভও চলতে থাকে। আর সেই আবহতেই কি ধাক্কা খেলেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত? আটকে গেল 'ইমার্জেন্সি' ছবির মুক্তি।

আগামী ৬ সেপ্টেম্বর এই ছবি মুক্তির কথা ছিল৷ এই ছবি ঘিরে রাজনৈতিক মহলেও জোর গুঞ্জন চলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, জরুরি অবস্থা এই সিনেমার মুখ্য বিষয়। শিমলা চুক্তি থেকে তৎকালীন ভারতের অস্থির রাজনৈতিক পরিস্থিতির টুকরো টুকরো ছবি এই সিনেমায় দেখানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ছবির ট্রেলার মুক্তি পায়। শুরু হয় বিতর্ক৷ শিখ সম্প্রদায়ের অবস্থান নিয়ে ফের চর্চা শুরু হয়। ট্রেলার মুক্তির পরে ফের নতুন করে এই সম্প্রদায়ের মধ্যে বিতর্ক ছড়িয়েছে। পঞ্জাব রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়েছে। সেই সব ঘটনা নিয়েই কি এবার জল মাপছেন ছবির নির্মাতারা?

আগামী ৬ সেপ্টেম্বর এই ছবির মুক্তির কথা ছিল৷ কিন্তু এখন জানা যাচ্ছে, ওই দিন ' ইমার্জেন্সি' ছবি মুক্তি পাবে না৷ ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে৷ কবে এই ছবি মুক্তি পাবে। তাই নিয়েও জল্পনা শুরু হয়েছে।

কিন্তু কেন ওই দিন ছবি মুক্তি পাচ্ছে না? কী সমস্যা দেখা গিয়েছে ? ইন্দিরা গান্ধীর প্রধানমন্তিত্ব ও রাজনৈতিক জীবনকে সামনে রেখে এই ছবি তৈরি হয়েছে। স্বভাবতই সেই ইমার্জেন্সি সময়কালও ছবিতে প্রকাশ পেয়েছে। একাধিক বিষয় নিয়ে ছবিতে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। তেমনই চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, ছবির জন্য এখনও সেন্সর সার্টিফিকেট আসেনি। একাধিক জায়গায় কাটছাঁটও হতে পারে। একাধিক দৃশ্য শেষ অবধি বাদও পড়তে পারে। সেই জল্পনাও চলছে। ট্রেলার রিলিজের পর থেকে শিখ সম্প্রদায়ের মধ্যেও খানিক উত্তেজনা ছড়িয়েছে৷ সেই কারণে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিতর্ক এড়ানোর চেষ্টা করছেন ছবি নির্মাতারা? সেই প্রশ্নও জোরালো হচ্ছে।

ট্রেলার মুক্তি পাওয়ার পর শিরোমণি অকালি দলের তরফে ক্ষোভ দেখানো হয়। এই সিনেমার বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়েছে। সাম্প্রদায়িক সমস্যা দেখা দিতে পারে। সেই কথাও বলা হচ্ছে৷ এই পরিস্থিতিতে সিনেমার কিছু জায়গায় কাঁচি চলতে পারে৷ সেই কথাও শোনা যাচ্ছে৷ এই সবের মধ্যে কবে মুক্তি পাবে এই সিনেমা? সেই বিষয়টি জানা যায়নি।

কঙ্গনা রানাওয়াত এই ছবি মুক্তির বিষয়ে অত্যন্ত আশাবাদী। আর সেই ইন্দিরা গান্ধীর ছবিতে রাজনৈতিক বিতর্ক থাকবে। এমনটাই মনে করেন সাংসদ অভিনেত্রী। কিন্তু কবে মুক্তি পাবে এই সিনেমা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+