'কভি খুশি কভি গম' -এর রিমেক সিরিয়ালে কোন টেলি তারকারা থাকছেন! কয়েকটি তথ্য

একের পর এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত একতা কাপুর। প্রযোজনা সংস্থা 'বালাজি'-র প্রধান একতা একের পর এক নয়া প্রজেক্ট ঘোষণা করছেন। সামনেই বড় প্রজেক্ট 'নাগিন ৩'।

একের পর এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত একতা কাপুর। প্রযোজনা সংস্থা 'বালাজি'-র প্রধান একতা একের পর এক নয়া প্রজেক্ট ঘোষণা করছেন। সামনেই বড় প্রজেক্ট 'নাগিন ৩'। তবে একতা এসব ছেড়ে আপাতত মনোনিবেশ করতে চলেছেন তাঁর আসন্ন বড় প্রজেক্ট 'কবি খুশি কভি গম ' ফিল্মের রিমেক-সিরিয়ালে। করণ জোহরের ছবি 'কভি খুশি কভি গম ' যে এবার সিরিয়ালের রূপে আসতে চলেছে, সেখবর 'ওয়ান ইন্ডিয়া বাংলা' আগেই জানিয়েছিল। এবার প্রশ্ন কোন কোন টেলি তারকা থাকছেন তা নিয়ে।

কভি খুশি কভি গম -এর রিমেক সিরিয়ালে কোন টেলি তারকারা থাকছেন! কয়েকটি তথ্য

জানা গিয়েছে এই নয়া সিরিয়ালের নাম হতে চলেছে 'দিল হি তো হ্যায়' । আগামী ২ মাস পরেই সোনিতে শুরু হতে চলেছে সিরিয়ালটি। জানা গিয়েছে সিরিয়ালের অমিতাভের ভূমিকায় অর্থাৎ যশবর্ধন রায়চাঁদের ভূমিকায় থাকছেন বিজয় আনন্দ। কাজল অর্থাৎ অঞ্জলির ভূমিকায় থাকবেন টেলিভিশন অভিনেত্রী পূজা। উল্লেখ্য, এই পূজাকেই 'কুছ রঙ প্য়ায়ারকে অ্যায়সে ভি'-তে দেখা গিয়েছে। তবে পূজার বিষয়ের এখনও নিশ্চিত করতে পারছে না সিরিয়ালের স্টারকাস্ট টিম।

কভি খুশি কভি গম -এর রিমেক সিরিয়ালে কোন টেলি তারকারা থাকছেন! কয়েকটি তথ্য

তবে মূল প্রশ্ন হল , এই সিরিয়ালে কে আসতে চলেছেন শাহরুখের ভূমিকায় , আর কেই বা থাকছেন হৃতিক তথা 'লাড্ডু'-র ভূমিকায়! জানা গিয়েছে, রজত টোকাসকে শাহরুখের চরিত্রের জন্য প্রস্তাব দেএয়া হচ্ছে। অর্থাৎ রজত টোকাস হচ্ছেন রাহুল রায়চাঁদ। আর বরুণ সুদকে প্রস্তাব দেওয়া হয়েছে লাড্ডুর ভূমিকায় অভিনয়ের জন্য। এর আগে, টুইটারে একতা স্পষ্ট জানিয়েছেন যে তিনি একটি সিরিয়াল তৈরি করেত চলেছেন, যা ভারতের যৌথ পরিবারের গল্পকে তুলে ধরবে। যে গল্প, সহজ সরল,ভাবে একটি পরিবারের বিভিন্ন ঘটনা তুলে ধরবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+