এবার 'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজ মাতাবেন ঝুমা বৌদি, চেনেন কি তাঁকে

বাংলার প্রথম অনলাইন সেক্স কমেডি ওয়েব সিরিজ জমিয়ে দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রথম সিজনের পর এবার হাজির হচ্ছে দ্বিতীয় সিজন।

বাংলার প্রথম অনলাইন সেক্স কমেডি ওয়েব সিরিজ জমিয়ে দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রথম সিজনের পর এবার হাজির হচ্ছে দ্বিতীয় সিজন। এই সিজনে স্বস্তিকা থাকবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে কে হবেন দুপুর ঠাকুরপোর নতুন বৌদি তা নিয়ে জল্পনার শেষ ছিল না। দর্শক মহলেও চরম উত্তেজনা ছিল। সেই উত্তেজনায় ছেদ পড়ল। জানা গেল নতুন বৌদির নাম পরিচয়।

নতুন ঝুমা বৌদি

নতুন ঝুমা বৌদি

এবারের সিজনে দুপুর ঠাকুরপো-র নতুন নায়িকা হচ্ছেন মোনালিসা। ভোজপুরী সিনেমায় মোনালিসার যথেষ্ট নামডাক রয়েছে। সেখানে বেশ পরিচিত নাম তিনি। এবার তিনিই মাতিয়ে রাখবেন এই ওয়েব সিরিজ।

নানা ভাষায় কাজ

নানা ভাষায় কাজ

মোনালিসা ভোজপুরী ছাড়াও বাংলা ছবিতে কাজ করেছেন। এছাড়া হিন্দি ও দক্ষিণের ছবিতেও কাজ করেছেন মোনালিসা। তাঁর আসল নাম অন্তরা বিশ্বাস।

স্বস্তিকাকে ছাপিয়ে যাবেন মোনালিসা!

স্বস্তিকাকে ছাপিয়ে যাবেন মোনালিসা!

সুপারহিট এই সেক্স কমেডি ওয়েবসিরিজ নিয়ে গতবছর থেকেই চরম উত্তেজনা রয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায় একেবারে মাতিয়ে দিয়েছিলেন বাজার। এবার দেখার মোনালিসা কতদূর কী করতে পারেন।

উমার বদলে ঝুমা

উমার বদলে ঝুমা

আগের বারের চরিত্রের নাম ছিল উমা বৌদি। এবার মোনালিসার চরিত্রের নাম ঝুমা বৌদি। শুক্রবার প্রোমো বেরিয়েছে এই ওয়েবসিরিজের। তাতে সকলের মন মজবে কিনা সেটাই দেখার।

শ্রীলেখা নয় কাস্টিং মোনালিসাকে

শ্রীলেখা নয় কাস্টিং মোনালিসাকে

মাঝে শোনা যাচ্ছিল শ্রীলেখা মিত্র ঝুমা বৌদির চরিত্রটি করবেন। তা নিয়ে আগ্রহও তৈরি হয়েছিল। তবে প্রোমো বের হতেই দেখা গেল শ্রীলেখা নয় মোনালিসা এই চরিত্র করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+