আয়ুষ্মান খুরানার ‘‌ড্রিম গার্ল’‌–এর সহ–অভিনেতা পেটের তাড়নায় বেচছেন ফল

করোনা ভাইরাস মহামারি শুধু মানুষের শরীরকেই আক্রান্ত করেনি তা মানুষের জীবন–জীবিকার ওপরও প্রভাব ফেলেছে। বিনোদন জগতের বহু কর্মী ও জুনিয়র শিল্পীরা এই লকডাউনের কারণে তাঁদের জীবিকা ব্যহত হয়েছে যার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। অভিনেতা সোলাঙ্কি দিবাকর তাঁদের মধ্যেই একজন। আয়ুষ্মান খুরানা অভিনীত '‌ড্রিম গার্ল’‌–এ এই সোলাঙ্কিকে দেখা গিয়েছিল। সম্প্রতি পরিবারের মুখে ভাত জোগানোর জন্য তিনি দিল্লির রাস্তায় ফল বিক্রি করছেন।

ড্রিম গার্লের সহ অভিনেতা ফল বিক্রি করছেন


সোলাঙ্কি জানিয়েছেন, লকডাউনের সময় বাড়ির ভাড়া এবং পরিবারের ব্যয়ভারের জন্য তিনি ফের ফল বিক্রি করতে শুরু করেছেন। তিনি বলেন, '‌লকডাউনের মেয়াদ যখন বাড়ল তখন আমার প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানো দরকার হয়ে পড়ল। আমাকে আমার বাড়ির ভাড়া ও পরিবারের ব্যয়ভারের জন্য অর্থের প্রয়োজন ছিল। তাই আমি ফল বিক্রি করতে শুরু করি।’‌

অভিনেতা জানিয়েছেন যে তাঁর প্রয়াত ঋষি কাপুরের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল কিন্তু সেই প্রজেক্টটা আটকে যায় করোনা ভাইরাসের প্রভাবের ফলে। তাঁর কথানুযায়ী করোনা মহামারি ও লকডাউন যদি না থাকত তবে তিনি মুম্বইয়ে থাকতেন, সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন। সোলাঙ্কি বলেন, '‌করোনা ভাইরাস ও লকডাউনের কারণে এই সিনেমার শুটিং পিছিয়ে যায় আর এখন তো ঋষি জিও আর বেঁচে নেই। ঋষি কাপুরের সঙ্গে কাজ না করার আক্ষেপ আমার সারাজীবন থাকবে। লকডাউন ও করোনা ভাইরাস না হলে আমি এতদিনে মুম্বইয়ে সিনেমাতে ছোট খাটো চরিত্রে অভিনয় করতাম।’‌

গত ২৫ ধরে সোলাঙ্কি দিল্লিতে বসবাস করেন এবং তিনি রোজ ভোরে উঠে ওখলা মাণ্ডিতে মরশুমি ফল বিক্রি করতে যান। তাঁর আগ্রায় জন্ম হলেও জীবনের অধিকাংশ সময় দিল্লিতে কেটেছে। প্রসঙ্গত, মুম্বইয়ের ছোটখাটো শিল্পী ও দিনমজুরদের আর্থিক সহায়তা করছেন সলমন খান সহ বলিউডের অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+