Draupadi: ব্যোমকেশের মাঝেই বড় চমক, দেবের 'দ্রৌপদী' রুক্মিনী, রইল ঝলক
চমকের পর চমক। এবার একেবারে ব্যোমকেশের চমকের মাঝেই নতুন ছবির ফার্স্টলুক রিলিজ করলেন অভিনেতা দেব। ছবির নাম দ্রৌপদী। নাম ভূমিকায় আরও বড় চমক দিয়েছেন দেব। নাম ভূমিকায় দেখা যাবে বান্ধবী রুক্মিনীকে। নিজের ইনস্টা প্রোফাইলে দ্রৌপদীর ফার্স্ট লুক রিলিজ রিলিজ করেছেন দেব।
একেবারে গ্রামবাংলার হিরো দেব। যাকে একটা সময়ে লাল জুতো পায়ে গানে জনপ্রিয় করে তুলেছিল। সেই দেব ধীরে ধীরে পরিণত হয়ে উঠেছে। বলিউডে অনেকটা পথ পেরিয়ে এখন রীতিমত পরিণত অভিনেতা দেব। একের পর এক ছবি করে দর্শকদের যেমন চমক দিয়েছেন তেমন ব্যোমকেশের মতো বিতর্কিত এবং জনপ্রিয় চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিেয় দর্শকদের চমকে দিয়েছেন দেব।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যোমকেশের কাজ যখন চলছে ঠিক তখনই নিজের প্রযোজনার ছবির ফার্স্ট লুক প্রকাশ করে আরও চমক দিয়েছেন দেব। ছবির নাম দ্রৌপদী। নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যােব রুক্মিনীকে।
শ্রীমতি প্রতিভা রায়ের উপন্যাস যাজ্ঞসেনী থেকে অনুপ্রাণিত হয়েই এই দ্রৌপদী ছবিটির কাহিনী এবং চিত্রপট তৈরি করা হয়েছে। যার প্রযোজনা করছেন অভিনেতা দেব। অনেকদিন আগে থেকেই এই নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। ছবিটির পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায়। মহাভারতের প্রধান চরিত্র দ্রৌপদী। তার চোখে মহাভারতের কাহিনীই বর্ণিত হয়েেছ এই উপন্যাসে। সেভাবেই নারী চরিত্রকে প্রাধাণ্য দিয়েই ছবিটি তৈরি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications