বেভারলি হিলে আরিয়ান ও সুহানার সঙ্গে শাহরুখের সেলফি!

আপাতত ক্যালিফোর্নিয়ায় শাহরুখ খান। ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে বেভারলি হিলে সেলফি নিতে ব্যস্ত বলিউডের কিং খান। না কোনও সিনেমার শুটিং না, বরং শুটিংয়ের ব্যস্ততার মাঝে ছেলে ও মেয়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো।

দিলওয়ালে ছবির শুটিংয়ের জন্য এতদিন লন্ডনে ছিলেন কিং খান। সঙ্গী ছিলেন ছবির অভিনেত্রী কাজল ও পরিচালক রোহিত শেঠি। তার পরে বুলগেরিয়ায় অজয় দেবগণের সঙ্গে নৈশভোজ। কিন্তু হাজারো ব্যস্ততার মাঝেও ছেলে মেয়ের সঙ্গে সময় কাটানোর সময় নিয়ে আপোষ করেন না।

বেভারলি হিলে আরিয়ান ও সুহানার সঙ্গে শাহরুখের সেলফি!

আর সেই কারণে কাজের চাপের ফাঁকেই ১৭ বছরের ছেলে আরিয়ান ও ১৫ বছরের মেয়ে সুহানার সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে ৪৯ বছরের অভিনেতা। ঘুরলেন মজা করলেন বেভারলি হিলে দাঁড়িয়ে ছেলে ও মেয়ের সঙ্গে সেলফিও তুললেন।

সেই ছবি টুইটও করলেন টুইটারে প্রচণ্ডভাবে সক্রিয় শাহরুখ খান। টুইটে এই সফরটিকে নিজের ছোট ছেলেমেয়ের সঙ্গে জীবন্ত ও শিক্ষামূলক ভ্রমণ বলে ব্যাখ্যা করলেন।

আপাতত ৩ টি ছবি নিয়েই ব্যস্ত শাহরুখ খান। প্রথমটি ফ্যান। এই ছবির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। এছাড়াও পাইপলাইনে রয়েছে 'রইস' ও 'দিলওয়ালে'। প্রায় চার বছর পরে ফের বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছে শাহরুখ ও কাজলের ম্যাজিক্যাল জুটি। তাই এই ছবি নিয়ে যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+