Don 3: শাহরুখের বদলে রণবীর সিং, ডন-৩ নিয়ে মুখ খুলতেই ফারহানকে চরম হুঁশিয়ারি কিং খান অনুরাগীদের
আবার মেগা প্রোজেক্ট রণবীর সিংয়ের। এবার ফারহান আখতারের মেগা প্রজেক্টের অংশ হতে চলেছেন রণবীর। ডন-৩তে শাহরুখের জায়গায় এবার দেখা যাবে রণবীর সিংকে। তাতেই রেগে আগুন শাহরুখের অনুগামীরা। রীতিমতো হুমকি দিয়ে বসেছেন পরিচালক অভিনেতা ফারহান আখতারকে।
শাহরুখ ছাড়া সেই সিনেমা ডন হতে পারে না বলে হুমকি দিয়েছেন তাঁরা। মঙ্গলবারেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে ডন-৩তে শাহরুখ খানের জায়গায় রণবীর সিংকে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এটা একটা নতুন শুরু হতে চলেছে বলে জানিয়েছেন ফারহান আখতার।

ডন-৩ নিয়ে গত কয়েক বছর ধরেই জল্পনার পারদ চড়ছিল। শাহরুখ খান তাতে অভিনয় করতে পারবেন না বলে জল্পনা শুরু হয়েছিল। তাহলে কে থাকবেন ডনের ভূমিকায় এই নিয়ে জল্পনা চলছিল। শাহরুখের বদলে কোন অভিনেতাকে বেছে নেওয়া হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
কোন অভিনেতাকে সেই হাইফোল্টেজ চরিত্রে ফিট করবে এই নিয়ে জল্পনার শেষ ছিল না। শেষে বেরিয়ে এলো সত্যিটা। একেবারে মোক্ষম সময়ে ঘোষণা করেছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে করণ জোহরে রকি অউর রানি কি প্রেম কাহিনী। বক্সঅফিসে সুপার হিট ছবিটি। রণবীর সিংয়ের অভিনয়ের প্রশংসা চলছে চারিদিকে। তারমধ্যেই ডন-৩ নিয়ে বড় ঘোষণা করলেন ফারহান আখতার।
ডন সিরিজে রণবীর সিংয়ের এন্ট্রি একটি বড় ঘটনা তাতে কোনও সন্দেহ নেই। কারণ ডন সিরিজ শুরু হয়েছিল অমিতাভ বচ্চনকে নিয়ে। তারপরে ডন-২তে অভিনয় করেন শাহরুখ খান। এরপরে ডন-তি নিয়ে শুরু হয় প্রস্তুতি। কিন্তু শাহরুখ খান তাতে সময় িদতে পারছিলেন না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পরিচালক ফারহান আখতার নাম ঘোষণা করেন ডন-৩র। এবং শহরুখের জায়গায় সেখানে বেছে নেওয়া হয়েছে রণবীর সিংকে।
এই খবর প্রকাশ্যে আসামাত্র রেগে আগুন শাহরুখ ভক্তরা। তাঁরা ফারহান আখতারকে চরম হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন। এমনকী তাঁকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন শাহরুখের অনুরাগীরা। এদিকে ধাপে ধাপে পা ফেলে এগিয়ে যাচ্ছেন রণবীর সিং। নতুন চরিত্র চ্যালেঞ্জিং তার সঙ্গে শাহরুখ-অমিতাভের মতো বড় অভিনেতার িলগ্যাসি ধরে রাখাও একটা বড় চ্যালেঞ্জ রণবীরের কাছে।












Click it and Unblock the Notifications