Aamir Khan: 'ওভার অ্যাক্টিং মনে হচ্ছে', বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে একথা বলার দুঃসাহস কে দেখিয়েছিলেন জানেন?

বলিউডে তিনি পারফেকশনিস্ট খান বলেই পরিচিত। অভিনয় থেকে সিনেমাটোগ্রাফি নিেজর ছবিতে কোনও খুঁত তিনি রাখতে চান না। তারপরেই পারফেকশনিস্ট খানের অভিনয়কে অতিরঞ্জিত বলার দুঃসাহস দেখিয়েছিলেন এই পরিচালক।

অবশ্য সেই পরিচালকও যে সে নন। তিনি এসএস রাজামৌলি। আমির খানের লাল সিং চাড্ডা দেখার পর পরিচালক রাজামৌলি প্রকাশ্যেই বলেছিলেন ওভার অ্যাক্টিং হয়ে গিয়েছে। এমনকী আমির খানকে ফোন করে সেকথা বলেও ছিলেন পরিচালক। ২০২২ সালে অগাস্ট মাসে মুক্তি পেয়েছিল আমির খানের লাল সিং চাড্ডা। আমির খান-করিনা কাপুর অভিনিত ছবিটি বক্স অফিসে তেমন কিছুই করতে পারেনি। এক কথায় বলতে গেলে মুখ থুবরে পড়েছিল।

Aamir Khan

ছবিটি দেখার পর নাকি পরিচালক এস এস রাজামৌলি মিস্টার পারফেকশনিস্ট খানকে বলেছিলেন ওভার অ্যাক্টিং হয়ে গিয়েছে। পরিচালক মনসুর খান ফাঁস করেেছন এই কথা। আমির খানের সঙ্গে নাকি রাজামৌলির মন্তব্য নিয়ে আলোচনাও করেছিলেন মনসুর খান। এই মনসুর খানের হাত ধরেই বলিউডে সুপার হিট নায়কে পরিণত হয়েছিলেন আমির খান। তাঁর ছবি ক্যায়ামত সে ক্যায়ামত তক তৈরি করেছিলেন মনসুর খানই।

যদিও লাল সিং চড্ডা যখন মুক্তি পায় তখন বিতর্কে চড়িয়েছিল আমির খানের পরিবার। সেসময় দেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমির খানের স্ত্রী প্রকাশ্যে মন্তব্য করেছিলেন দেশে নিজেদের নিরাপদ মনে করছেন না তিনি। তাই অন্য কোনও দেশে গিয়ে থাকতে চান। গত কয়েক বছরে আমির খানের প্রায় কোনও সিনেমাই তেমন সফল হয়নি বক্স অফিসে। লাল সিং চড্ডা তাঁর শেষ ছবি এখনও পর্যন্ত। তারপর আর আমিরের কোনও ছবি এখনও মুক্তি পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+