ফাইটারের ট্রেলর রিলিজ হতেই হইহই নেটপাড়ায়, জানেন ছবিতে দীপিকার নীল মিনিস্কার্টের দাম কত?
বছরের প্রথমেই বক্স অফিসে ধমাকা দিতে আসছে দীপিকা-হৃত্বিক জুটির ফাইটার। ইতিমধ্যেই ছবির গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। ট্রলর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীপিকা-হত্বিকের জুটির প্রথম ছবি হতে চলেছে ফাইটার।
এর আগে তাঁরা একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। নেটপাড়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে দীপিকা-হৃত্বিকের এই ছরিক একাধিক গান। পাঠান ছবির পর ফের খোলামেলা পোশাকে এই ছবিতে দেখা যাবে দীপিকাকে। এমনকী বিকিনিতেও দেখা গিয়েছে দীপিকাকে।

ফাইটার ছবির অধিকাংশ গানই বোল্ড লুকে শ্যুট করা হয়েছে। ইস্ক জ্যায়সা কুছ গানে একাধিকবার একটি মিনিস্কার্ট আর ব্রা লেটে দেখা গিয়েছে দীপিকাকে। সেই মিনিস্কার্টের দাম শুনলে চমকে যাবেন। সমুদ্র সৈকতের সুক ক্রিয়েট করতে এই কস্টিউমটি সবচেয়ে দামি গোটা সিনেমায়।
গানে বিচপার্টিতে নায়ক-নায়িকা দুজনকে দেখা গিয়েছে। গোল্ট এবং সিলভারের একটি চমকালো মিনিস্কার্ট পরে সেই বিচপার্টির গানে দেখা গিয়েচে দীপিকাকে। তার সঙ্গে তিনি পেয়ার করেেছন একটি ব্রালেট। এই গানে দীপিকার পরা সেই মিনিস্কার্টের দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩ হাজার ১৯৬ টাকা। আর ব্রালেটের দাম ভারতীয় মুদ্রায় ৬২ হাজার ৭৫২ টাকা। মনে করা হচ্ছে গোটা সিনেমায় এই কস্টিউমটিই সবচেয়ে বেশি দামি।
দীপিকা-রণবীরের এই ছবি দেকার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। মুক্তির আগেই ইউটিউবে রেকর্ড ভিউ পেয়েছে ছবির গানগুলি। কাজেই বছরের প্রথম বিগ বাজেটের ছবি বক্স অফিস কালেকশনের ট্রেন্ড ধরে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছরে দীপিকার দুটি ছবি বক্স অফিসে রেকর্ড সাফল্য কুড়িয়েছে। অবশ্য দুটি ছবিই শাহরুখ খানের সঙ্গে। পাঠান এবং জওয়ান ছবি দুটি ২০২৩ সালে বক্স অফিসে সবচেয়ে বেশি কালেকশন করেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications