শপিং করতে গেলে এই জিনিসটি কেনা চাই বলিউডের এই ডিভার
বলিউড অভিনেত্রী কৃতি স্যাননকে সকলেই চেনেন। নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি প্রায় সময়ই লাইম লাইটে থাকেন। তা ফ্যাশনসেন্স হোক কিংবা অন্য কোন কারণেই হোক। ২০১০ সালে অভিনেত্রী তার কর্মজীবন শুরু করেছিলেন। অভিনেত্রী অভিনয় ছাড়াও একজন সুদক্ষ মডেল। হয়তো অনেকেই জানেন না অভিনেত্রীর মা পাঞ্জাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাবা চার্টার্ড অ্যাকাউন্ট। খুব শিক্ষিত ফ্যামিলি থেকেই বিলং করেন অভিনেত্রী।

কবে মডেলিং করতে শুরু করেন অভিনেত্রী
অভিনয়ের পাশাপাশি খুব শিক্ষিত অভিনেত্রী নিজেও। নয়ডার নয়ডার জেপি ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি থেকে বিটেক পাস করেছিলেন। অভিনেত্রী কলেজে থাকাকালীন মডেলিং এর প্রতি আলাদা ভালোবাসা ছিল। আর তখন থেকেই তিনি মডেলিং করতে শুরু করেছিলেন। অনেক বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন তিনি। তার পরেই বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। বলিউডে পার রাখার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। আজ তিনি একজন সফল অভিনেত্রী।

কোন সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন
২০১৪ সালে হিরোপান্তি সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন কৃতি স্যানন। ছিমছিমে ফিগারে তিনি যে পোশাক পরেন, সে পোশাকেই কিন্তু প্রচণ্ড মানায় তাঁকে। সেটা থাই স্লিট পোশাক হোক কিংবা শর্ট পোশাকই জোক। যাই হোক না কেন শাড়িতে তাকে একটু বেশি সুন্দর লাগে।

অভিনেতার শখ কী
তবে অনেকেই জানেন না হয়তো তার শখ কী। জানেন তার শখ হচ্ছে পারফিউম কেনা। পারফিউমের প্রতি তার মারাত্মক শখ। তিনি যখনই শপিংয়ে যান তখন পারফিউম কেনেন। তার সাজের জায়গায় নানা ধরনের পারফিউম এ ভর্তি ।অভিনেত্রী মডেল ছাড়াও, একজন ভালো নৃত্যশিল্পী। তাঁর শাস্ত্রীয় নৃত্যে দক্ষতা রয়েছে। অবসর সময়ে তিনি রান্না ও কবিতা লিখতে পছন্দ করেন।

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন কৃতি
তিনি অনেক সুপার হিট সিনেমা করেছেন। হিন্দি সিনেমা ছাড়াও তিনি তেলেগু সিনেমায়ো তিনি অভিনয় করেছেন। দিলওয়ালে, দেশাই, হিরোপান্তি, পানিপথ, হাউসফুল ৪ এ অভিনয় করে সকলের নজর আকর্ষণ করেছেন। অভিনয় ছাড়াও তিনি সঙ্গীত ভিডিওতে কাজ করেছেন। পাস আয়ো ও চল ওয়াহান জাতি হ্যায়-তে কাজ করেছেন তিনি। যেখানেও তিনি সমান খ্যাতি অর্জন করেছেন।

বাড়ছে ফ্যানের সংখ্যা
সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়েই নানা লুকের ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন কৃতি। যা হটকেকের মতো ভাইরাল হয়ে যায়। তাঁর ছবিতে লাইক ও কমেন্ট করতে দেখা যায় অনেক অনুগামীদের। তাঁর ইনস্টাগ্রামে ৫০.৬ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকেন। দিন দিন তাঁর ফ্যানের সংখ্যা বাড়ছে।












Click it and Unblock the Notifications