Salman Khan: এই বিতর্কগুলির কারণে বারবার খবরের লাইম লাইট কেড়েছেন সলমন খান
বলিউডের ভাইজানকে নিয়ে নয়া তথ্য জানার জন্য যেন সর্বদাই মুখিয়ে রয়েছেন তাঁর প্রিয় অনুগামীরা। তিনি কোথায় ঘুরতে যাচ্ছেন, কীভাবে পার্টি সেলিব্রেট করছেন, তা নিয়ে যেন সকলেরই আগ্রহ কম নয়।
পাশাপাশি দুঃস্থ থেকে দারিদ্র শিশুদের পাশে দাঁড়িয়েও কিন্তু অনুগামীদের মনে আলোড়নের সৃষ্টি করেন দিলদরদি এই ভাইজানই।তবে বলিউড অভিনেতা সলমন খানকে নিয়ে রয়েছে নানান বিতর্ক। যা নিয়ে তিনি কিন্তু বারবার খবরের লাইম লাইটও কেড়েছেন, জানুন সেগুলি কী কী।

- হিট অ্যান্ড রান মামলা
২০০২ সালে সলমন খান মুম্বইতে হিট অ্যান্ড রান দুর্ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। ঘটনায় একজন মারাও গিয়েছিলেন। শোনা যায় সেই ঘটনায় আহত হয়েছিলেন অনেকে। ২০১৫ সালে মামলাটি আবারও বিতর্কের সৃষ্টি করেছিল।
- কৃষ্ণসার হরিণ হত্যা
সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা ও শিকারের ঘটনা প্রায় সকলেরই জানা। ১৯৯৮ সালে 'হাম সাথ সাথ’ সিনেমার শুটিং চলাকালীন সলমনের বিরুদ্ধে রাজস্থানের কৃষ্ণসার হরিণ শিকার ও হত্যার অভিযোগ আনা হয়েছিল। ২০১৮ সালে অভিনেতাকে দোষীও সাব্যস্ত করা হয়। পরে তাকে জামিন দেওয়া হয়।
- খারাপ আচরণ
শোনা যায়, অনেক সিনেমার শুটিং চলাকালীন সহ অভিনেতা-সহ পরিচালকদের সঙ্গে অনেক সময় নাকি অভিনেতার কথা কাটাকাটি হয়, আবার অনেক সময়ে অশান্তির সম্মুখীন হয়ে যাওয়া থেকে হাতাহাতি পর্যন্ত হয়। আর যে কারণে প্রায় সময়ই কিন্তু শিরোনামে থাকেন এই অভিনেতা।
- অভিনেত্রী ঐশ্বর্যের সঙ্গে সম্পর্ক
বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সলমন খানের প্রেমের সম্পর্ক নিয়ে আজও কিন্তু নানান গুঞ্জন শোনা যায়। ভালোবাসার সম্পর্ক থেকে ব্রেকআপ নিয়ে বহু বছর বিতর্ককে কাটিয়ে কিন্তু আজও এগিয়ে চলেছেন সলমন।
- অভিনেতা বিবেককে হুমকি
২০০৩ সালে একটি প্রেস কনফারেন্সে বলি অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছিলেন, যখন তার সঙ্গে নাকি ঐশ্বর্য রায়ের সম্পর্ক ছিল সে সময় নাকি সলমন খান তাঁকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন। আর যা নিয়ে বলি মহলে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছিল।
- শাহরুখ খানের সঙ্গে কথা কাটাকাটি
শোনা যায়, ২০০৮ সালে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের একটি পার্টিতে শাহরুখ খানের সঙ্গে সলমন খানের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর যা নিয়ে তাদের মধ্যে কিন্তু বেশ শত্রুতাও ছিল বহুদিন।
- আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ
শোনা যায়, বছরের পর বছর ধরে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সলমন খানের নাকি যোগ রয়েছে! আর তা নিয়ে কিন্তু জল্পনা বেশ তুঙ্গে। যদিও সে বিষয়ে কখনও কোনও প্রমাণ কিন্তু সামনে আসেনি।
- প্রাণনাশের হুমকি
বেশ কয়েক বছর ধরে সলমন খান গ্যাংস্টার সহ নানান জায়গা থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। আর যে কারণে অভিনেতার জন্য কিন্তু উচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে। আর যা নিয়ে কিন্তু নানান সময় নানান বিতর্কেরও সৃষ্টি হয়।












Click it and Unblock the Notifications