‘ও আন্তাভা’র সাফল্যের পরও সামান্থার পরিবর্তে পুষ্পা ২–তে আইটেম গানে দেখা যাবে দিশা পাটানিকে
‘ও আন্তাভা’র সাফল্যের পরও সামান্থার পরিবর্তে পুষ্পা ২–তে আইটেম গানে দেখা যাবে দিশা পাটানিকে
পুষ্পা: দ্য রাইজ–এর আইটেম গান 'ও আন্তাভা’–তে সামান্থা রুথ প্রভুর সিজলিং ডান্স দেশে ইতিমধ্যেই ঝড় তুলেছে আবালবৃদ্ধবণিতাদের বুকে। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত পুষ্পা: দ্য রাইজ–এ এই গানটি যথেষ্ট সেনসেশন ও আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো কোনও আইটেম গানে নেচেছেন সামান্থা। তবে পুষ্পা ২ বা পুষ্পা: দ্য রুল–এ দর্শকরা সামান্থার এই হট পারফর্ম্যান্সকে মিস করবেন।

পুষ্পা ২–তে দেখা যাবে দিশা পাটানিকে
জানা গিয়েছে, সামান্থার পরিবর্তে পুষ্পা সিক্যুয়েন্সে দেখা যাবে দিশা পাটানিকে। যদিও শোনা যাচ্ছে যে সামান্থার আগে পুষ্পা: দ্য রাইজ-এ এই গানের জন্য দিশাকেই বলা হয়েছিল কিন্তু বলিউড অভিনেত্রী তা করতে চাননি। তবে পুষ্পার দ্বিতীয় ভাগে তিনি আইটেম গানে কোমর দোলাতে রাজি হয়েছেন, হয়ত এই সিনেমার বক্সঅফিসে অভূতপূর্ব সাফল্য দেখে। পুষ্পা ২-তে এই পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক সুকুমার।

সামন্থা কৃতিত্ব দেন আল্লু অর্জুন ও পরিচালককে
ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে এসে সামান্থা সম্প্রতি জানিয়েছেন যে ' পুষ্পা: দ্য রাইজ সিনেমার আইটেম গান ও আন্তাভা গানের জন্য যে ধরনের সাড়া পেয়েছি তাতে অভিভূত। মানুষ আমাকে এতো ভালোবাসা দেবে এই আইটেম গানের জন্য তা কখন চিন্তা করিনি। ও আন্তাভা ভারতে যে এতটা হিট করবে আমি ভাবিনি।' 'রঙ্গস্থলাম'র সিনেমার অভিনেত্রী আরও বলেন, 'শুধু তেলেগু দর্শকরা নয়, সারাদেশের মানুষ আমার করা অন্যান্য সিনেমা ভুলে গেছে এই আইটেম গানে। এখন আমাকে ও আন্তাভা গানের জন্য মানুষ চিনতে পারছেন।' সামান্থা আগে বলেছিলেন যে তিনি আইটেম গানটি প্রথমে নিতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমারের বিশ্বাস ছিল যে গানটি সেনসেশন হবে। এখন অভিনেত্রী 'ও আন্তাভা'-এর জন্য যে ধরণের সাড়া পেয়েছেন তাতে বেশ খুশি, তিনি এর জন্য আল্লু অর্জুন এবং সুকুমারকে কৃতিত্ব দেন।

‘ও আন্তাভা’ একাধিক রেকর্ড ভেঙেছে
সামান্থা রুথ প্রভুর প্রথম আইটেম গান 'ও আন্তাভা' একাধিক রেকর্ড ভেঙেছে, অনেকগুলো রেকর্ড তৈরিও করেছে। দেবী শ্রী প্রসাদের সঙ্গীত রচনায় তার উপস্থিতি আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।

৫ কোটি টাকা নিয়েছেন সামান্থা
জানা গিয়েছে যে এই তিন মিনিটের গানটির জন্য সামান্থা ৫ কোটি চার্জ করেন। এটা ছাড়াও সামান্থার কাছে রয়েছে একাধিক প্রকল্প, যার মধ্যে উল্লেখযোগ্য কাঠুভাকুলা রেন্দু কাধল, যেখানে নয়নতারা ও বিজয় সেতুপতিকে দেখা যাবে এবং সামান্থার প্রথম আন্তর্জাতিক সিনেমা অ্যারেঞ্জমেন্ট অফ লাভ ঝুলিতে রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications