নয়া বছরেই চমক! বাংলা ও হিন্দিতে মুক্তি পাচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন, কিন্তু ছবি কবে মুক্তি পাবে?
বাংলা ও হিন্দিতে মুক্তি পাচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন', কিন্তু ছবি কবে মুক্তি পাবে?
নতুন খবর নতুন বছরে। দীর্ঘ ৫ বছরের অবসান। আবার বড় পর্দায় ফিরতে চলেছে কাকাবাবু ও সন্তুকে, যার জেরে বেজায় খুশী ভক্তরা। বাংলা ভাষার গন্ডি ছাড়িয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের 'কাকাবাবুর প্রত্যাবর্তন' মুক্তি পাচ্ছে জাতীয়স্তরে ৷ ছবিটির খবর হতেই অপেক্ষায় ছিলেন প্রায় সকলে। টিজার, ট্রেলার আসতে খুশী দর্শকরা ,বছরের শুরুতেই দর্শকদের জন্য রয়েছে সুখবর। পয়লা জানুয়ারি প্রকাশ্যে এল ছবির হিন্দি ভার্সন 'কাকাবাবুর'র পোস্টার ও ট্রেলার। যা নিয়ে বেজায় খুশী দর্শকরা।

নতুন বছরে ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে সিনেমাটি বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে। ২০২১ সালের ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু যেভাবে দেশে করোনা-ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে গেছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ছবিটি দারুণ রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চার হবে। ছবিটি রিলিজ হওয়ার দিন যত এগিয়ে আসছে তত দর্শকদের যেন আর প্রতীক্ষা ক্রমশ বাড়ছে।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের চলচ্চিত্রের জাতীয়স্তরে মুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমরা সবাই কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চারকে বাংলা রিলিজের সাথে একই দিনে, ৪ঠা ফেব্রুয়ারি হিন্দিতে মুক্তির মাধ্যমে আরও বিস্তৃত দর্শকদের কাছে নিয়ে যেতে প্রস্তুত। আমি বিশ্বাস করি যে এর জাঁকজমক কাকাবাবুর প্রত্যবর্তন' আঞ্চলিক ও জাতীয় উভয় শ্রোতাদের একইভাবে মোহিত করবে।
হিন্দি রিলিজের মাধ্যমে, আমরা আইকনিক বাঙালি গোয়েন্দা জুটিকে জাতীয় স্তরে নিয়ে যেতে সক্ষম হব। বাংলার বাইরের লোকেরা ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী সম্পর্কে সচেতন কিন্তু এখন আমি জাতীয় দর্শকদের কাছে আরেকটি আইকনিক গোয়েন্দা ব্যক্তিত্ব নিয়ে আসতে আগ্রহী।"
এই ছবিতেও কাকাবাবু অথাৎ রাজা রায়চৌধুরী-র চরিত্রে দেখা যাবে বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ও সন্তুর চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তীও।
ছবিতে দেখা যাবে, এই চলচ্চিত্রের নির্মাতারা আশা করছেন, জাতীয় দর্শকদের ভাল লাগবে সিনেমাটি। যাতে আছে আফ্রিকার মাসাইমারা জঙ্গলের প্রান্তরে কাকাবাবু ও সন্তুর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। শ্যুটিং হয়েছে কেনিয়ায়। দর্শকরা সিনেমাটি রিলিজ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।












Click it and Unblock the Notifications