এবার পুজোয় চলুন 'ইয়েতি'-র খোঁজে, সঙ্গে থাকবে কাকাবাবু ও সন্তু
এবার পুজোয়া ফের আসছেন কাকাবাবু ও সন্তু। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এবারের ছবি ইয়েতি অভিযান, ট্রেলারেই বাজিমাৎ করলেন কাকাবাবু।
৪ বছর পর ফের বড় পর্দায় ফিরে আসছেন কাকাবাবু ও সন্তু। ২০১৩ সালে মিশর রহস্যের পর ২০১৭-র পুজোতে বরফ ঢাকা হিমালয়ে ইয়েতির খোঁজে বেরিয়ে পড়েছেন কাকাবাবু ও সন্তু। কাকাবাবুর সিরিজের দ্বিতীয় ছবিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এবারের গল্প 'ইয়েতি অভিযান'। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পাহাড় চুড়োয় আতঙ্ক' গল্প নিয়েই এবারে বরফের ওপর শত্রুদের কুপোকাৎ করতে চলেছেন কাকাবাবু ও সন্তু।

রবিবারই মুক্তি পেল ছবির ট্রেলার। কাকাবাবুর ভূমিকায় মিশর রহস্যে যথেষ্টই প্রশংসা কুড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ইয়েতি অভিযানের ট্রেলারও মন্ত্রমুগ্ধ করার মতই। এবারের বাড়তি পাওয়া থাকছে সন্তুর অ্যাকশন। ছবিতে রয়েছে যিশু সেনগুপ্তও। রবিবারই টুইট করে ইয়েতি অভিযানের ট্রেলার রিলিজ করেন প্রসেনজিৎ 'কাকাবাবু' চট্টোপাধ্যায়। দেখে নিন কাকাবাবু ও সন্তুর এবারের ধামাকা।
https://t.co/lcZOlMDV1h
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) August 20, 2017
Here comes for you all the pre Puja Gift for you all. Presenting the trailer of#YetiObhijaan @srijitspeaketh
গল্পের প্রেক্ষাপট নেপাল সংলগ্ন হিমালয় হলেও এভারেস্টের বেসক্যাম্পে শ্য়ুটিংয়ের অনুমতি পাননি সৃজিত। ফলে গোটা ইউনিট তুলে নিয়ে যেতে হয় সুইৎজারল্যান্ডের আল্পস পর্বতে। ট্রেলারেই ইয়েতি অভিযানের অ্যাডভেঞ্চার ও থ্রিল বেশ অনুভব করা যাচ্ছে। কী আপনিও তৈরি তো এবার পুজোয় কাকাবাবুর সঙ্গে ইয়েতির খোঁজে বেরতে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications