করিশ্মা তান্নাকে বিয়ের প্রস্তাব দিতেই বিগ বস-এ ফিরে এলেন উপেন পটেল?

মুম্বই, ১৩ জানুয়ারি : যে কফিনে করে আচমকা এলিমিনেশনে বিগ বস-এর বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন প্রতিযোগী উপেন পটেল সেই কফিনে করেই ফের বাড়িতে ফিরে এলেন উপেন। কিন্তু কেন? বিগ বস-এর কথায়, অসমাপ্ত কাজ শেষ করতে এসেছেন উপেন।

বিগ বস -৮ -এর অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে

তাহলে কী করিশ্মার সঙ্গে নিজের সম্পর্ককে পরিণতি দিতেই ফিরে আসা উপেনের? একটি জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, "উপেনের ফিরে আসার পর উপেন এবং করিশ্মা খাটে বসে কথা বলছিলেন। হঠাৎ করে দেখা গেল করিশ্মার হাত ধরে উপেন বলছেন, যে মুহূর্তে তারা এবাড়ি থেকে বেরবে তখনই করিশ্মার আঙুলে আংটি পরিয়ে দেবে সে। উপেনের কথায়, করিশ্মা তার সঙ্গে ভাল বা অত্যন্ত খারাপ ব্যবহার করুক না কেন সে বরাবরই করিশ্মাকে পছন্দ করত। করিশ্মার অতীত নিয়ে তোয়াক্কা করে না বলেও জানিয়েছেন উপেন।"

করিশ্মা তান্নাকে বিয়ের প্রস্তাব দিতেই বিগ বস-এ ফিরে এলেন উপেন পটেল?

অন্যদিকে করিশ্মা সবসময়ে বলে এসেছেন বাইরে তার বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু উপেনের প্রস্তাবের পর অবশ্য করিশ্মাকে দেখে তা মনে হল, দেখে মনে হবে যেন ঠিকই আছে ব্যাপারটা। যদিও প্রথমে উপেনর প্রস্তাবে কিছুটা হতচকিত দেখাবে করিশ্মাকে। এমনকী করিশ্মার মুখে শোনা যাবে, সে কী প্রতিক্রিয়া দেবে বুঝতে পারছে না।

বাড়িতে ফিরে আসার পরই করিশ্মাকে এলি সাব এর সুগন্ধী করিশ্মাকে উপহার দিয়েছেন উপেন। সেই একই ব্র্যান্ডের সুগন্ধী রাহুল মহাজনও করিশ্মাকে দিয়েছেন। কিন্তু রাহুলের দেওয়া উপহার এখনও ব্যবহার করেননি করিশ্মা। এখন দেখা যাক উপেনের দেওয়া উপহার নিয়ে কী করেন করিশ্মা।

অন্যদিকে করিশ্মার বয়ফ্রেন্ড বলে পরিচিত এসকোবারের মালিক ঋষভ চোকসি এই গোটা ঘটনায় যেন নির্বিকার। ঋষভ জানিয়েছেন, আমার কিছু বলার নেই। আমি আর করিশ্মা খুব ভাল বন্ধু এর থেকে বেশি কিছু নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+