ছেলের মা হলেন দিয়া মির্জা, কঠিন ছিল মা হওয়ার সফর, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ অভিনেত্রীর

ছেলের মা হলেন দিয়া মির্জা, কঠিন ছিল মা হওয়ার সফর, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ অভিনেত্রীর

‌দিয়া মির্জা ও তাঁর স্বামী বৈভব রেখি স্বাগত জানালেন তাঁদের প্রথম পুত্র সন্তানকে। অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। দিয়া তাঁর সকল শুভানুধ্যায়ী ও ভক্তদের তাঁদের এই অভিভাবক হওয়ার সফরে সমর্থন করার জন্য ধন্যবাদও জানান। ইতিমধ্যেই দিয়া ও বৈভব তাঁদের ছোট্ট চ্যাম্পের নামও ঠিক করে ফেলেছেন, তাঁদের ছেলের নাম তাঁরা রেখেছেন অভয়ন।

ছেলের মা হলেন দিয়া মির্জা, কঠিন ছিল মা হওয়ার সফর, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ অভিনেত্রীর


দিয়া মির্জা নিজের ইনস্টাগ্রামে নবজাতকের হাত ধরার ছবি পোস্ট করে দীর্ঘ বার্তা লিখেছেন। তিনি লেখেন, 'আমরা এই ক্ষুদ্র অস্তিত্বকে দেখে, বিস্মিত ও আশ্চর্য হয়েছি, এই জেন মাস্টার আমাদের অবাক করেছে, আমরা তাঁর কাছ থেকে শিখেছি, সমস্ত নম্রতা, মহাবিশ্বকে বিশ্বাস করা এবং অভিভাবকের সত্যিকারের অর্থ‌। এবং ভয় না পেয়ে আমরা খুব নমনীয়তার সঙ্গে তার থেকে সাহস সঞ্চয় করেছি।

আশা ও বিশ্বাসের এই গল্পে আমাদের বেঁচে থাকতে এবং অভয়ন এবং আমাকে একটি নিরাপদ, নিরাময়, লালন-পালনের স্থান তৈরি করতে যাঁরা আমাদের নিরন্তর সহায়তা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য আমার কাছে পর্যাপ্ত ভাষা নেই।’‌ দিয়া আরও লেখেন, '‌তাকে আমরা শীঘ্র বাড়িতে নিয়ে আসব এবং তার বড় দিদি সামাইরা এবং দাদু–ঠাকুমা তার হাত ধরার জন্য অপেক্ষা করছে। আমাদের শুভানুধ্যায়ী ও ভক্তদের আমি বলতে চাই আপনাদের আমাকে নিয়ে উদ্বেগ আমার কাছে যথেষ্ট অর্থবহ এবং যদি এই খবরটি আগে ভাগ করে নেওয়া সম্ভব হত তবে আমরা তা করতাম। সমস্ত ভালবাসা, আলো, বিশ্বাস এবং প্রার্থনার জন্য আপনাদের ধন্যবাদ।’‌

দিয়া তাঁর পোস্টে এও জানিয়েছেন যে তাঁর সন্তান সময়ের আগেই জন্মে গিয়েছিল। ১৪ মে জন্ম হয় অভয়ন আজাদ রেখির। তবে ছোট্ট অভয়নকে রাখা হয়েছিল আইসিইউতে। তাই দিয়া মির্জা তাঁর সন্তান হওয়ার খবর আগে জানাননি। দিয়া জানিয়েছেন যে তাঁর গর্ভাবস্থার সময় কিছু জীবাণুর সংক্রমণ হয় এবং তা মা ও শিশুর জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। তবে চিকিৎসকদের অক্লান্ত চেষ্টার ফলে সময়ের আগে দিয়া সন্তান প্রসব করলেও এখন মা ও শিশু দু’‌জনেই সুস্থ রয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী বৈভব রেখি। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের সাদামাটা বিয়ের অনুষ্ঠান। এর ঠিক ৪৫ দিন পরই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে তিনি মা হতে চলেছেন বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+