গিন্নিকে কে না ভয় পান! ধর্মেন্দ্রকে কেন ক্ষমা চাইতে হল হেমার কাছে
কয়েকদিন আগেই এক ভাইরাল ভিডিওতে দেখা যায় মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী সংসদের সামনে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
কয়েকদিন আগেই এক ভাইরাল ভিডিওতে দেখা যায় মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী সংসদের সামনে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনীকে দেখা যায় ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার করতে। ভিডিও ঘিরে কটাক্ষ করেন হেমার স্বামী তথা বিখ্যাত বলিউড স্টার ধর্মেন্দ্র।

ভিডিওতে হেমা মালিনীকে ঝাড় দেওয়ার ছবি 'আনাড়ি'র মতো ছিল বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন ধর্মেন্দ্র। এরপরই ধর্মেন্দ্র গিন্নির রোষের মুখে পড়েন কি না জানা নেই যদিও! তবে সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র হেমার কাছে ক্ষমা চেয়ে লেখেন 'মাফ করদে মালিক।' অনেকেই মনে করেছেন আর চার পাঁচজন পুরুষের মতোই স্ত্রীকে বেশ ভয়ে পেয়ে চলেন ধর্মেন্দ্র। আর সেই জন্যই মজার ছলে স্ত্রীয়ের কাছে সোশ্যাল মিডিয়া মারফৎ এভাবে ক্ষমা চান ধর্মেন্দ্র।
Kuchh bhi keh baithta hoon ....... kuchh bhi KI bhawna ko.... . Kuchh bhi samajh baithte hain yaar log .....TWEET BADSHAH🙏.kuchh bhi kiya .....baat झाड़ू की bhi ....tauba tauba .....kabhi na karon ga 🙏हम का माफ़ी दई दो मालिक🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/sKwtMxA922
— Dharmendra Deol (@aapkadharam) July 17, 2019
এর আগে, ধর্মেন্দ্রকে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি প্রশ্ন করেন, বাড়িতে কি হেমা মালিনী কোনওদিনও এরকম ঝাড়ু ধরেছেন? উত্তরে ধর্মেন্দ্র বলেন, ফিল্ম ছাড়া কোনওদিনই হেমা মালিনী ঝাঁটা ধরেননি ! আর সেদিন খানিকটা হেমা মালিনীকে অপ্রস্তুত লাগছিল বলেও মন্তব্য করেন হেমার স্বামী প্রখ্যাত বলিউড স্টার ধর্মেন্দ্র। সেই মন্তব্যের পরই এদিন সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টটি করেন বলিউডের 'ধরম পাঁজি'!
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications