এজেন্ট অগ্নির মারকাটারি অবতার, ‘ধাকাড়’ ট্রেলারে বাজিমাত করলেন কঙ্গনা রানাওয়াত
এজেন্ট অগ্নির মারকাটারি অবতার, ‘ধাকাড়’ ট্রেলারে বাজিমাত করলেন কঙ্গনা রানাওয়াত
বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দীর্ঘদিন ধরে অপেক্ষাকৃত ছবি 'ধাকড়’–এর ট্রেলার মুক্তি পেল। অ্যাকশনে ভরপুর এই ছবি দর্শকদের ভরপুর বিনোদন দেবে। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে দেখা যাবে এজেন্ট অগ্নি (কঙ্গনা) ও তাঁর মিশনের এক ঝলক, যেখানে রুদ্রবীর (অর্জুন রামপাল) ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী দিব্যা দত্তা মানব পাচারের চক্রকে বন্ধ করতে উদ্যোগী অগ্নি।

২০১৯ সালে মণিকর্নিকা–দ্য কুইন অফ ঝাঁসি–এর পর এটা দ্বিতীয় সম্পূর্ণভাবে অ্যাকশন ধর্মী সিনেমা। রজনীশ ঘাই পরিচালিত ছবিতে স্পেশ্যাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তাঁর জীবনে কিছুই নেই। কঙ্গনার পাশাপাশি অর্জুন রামপালের চরিত্র যথেষ্ট প্রভাব ফেলবে দর্শকদের ওপর, তাঁর শয়তান লুকস ও চরিত্র নিশ্চিতভাবে দর্শকদের প্রসন্ন করবে। এই সিনেমায় দিব্যা দত্তার চরিত্র দর্শকদের অবাক করবে।
এই সিনেমায় দেখতে পাওয়া যাবে কিছু পাওয়ারফুল অ্যাকশন, রক্ত গরম করা কিছু দৃশ্য এবং কিছু রোম্যাঞ্চকর গল্প দর্শকদের অবশ্যই ভালো লাগবে। এজেন্ট অগ্নি তথা কঙ্গনাকে দেখতে পাওয়া যাবে বিভিন্ন লুকসকে এবং তিনি প্রত্যেকটি অবতারই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই ছবির টিজার আগেই মুক্তি পেয়েছিল। এবার সামনে এল ট্রেলার।
সোহম রকস্টার এন্টারটেইনমেন্টের ছবি 'ধাকাড়’–এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীপক মুকুট ও সোহেল মকলাই এবং সহ–প্রযোজক হুনার মুকুট। এই ছবির পরিচালনায় রয়েছেন রজনীশ ঘাই। ২০ মে এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।












Click it and Unblock the Notifications