বন্ধু‌ত্ব থেকে প্রেম, দেব–রুক্মিণীর লাভ স্টোরি টলিউডে এখন হট কফি

বন্ধু‌ত্ব থেকে প্রেম, দেব–রুক্মিণীর লাভ স্টোরি টলিউডে এখন হট কফি

‌টলিউডের হট জুটি এখন সুপারস্টার দেব ও গ্ল্যামারস রুক্মিনী মৈত্র। তাঁদের প্রেম কাহিনী এখন টলিউডের সবচেয়ে হট টপিক। বাস্তবের পাশাপাশি সিনেমার পর্দাতেও এই জুটি দর্শকদের অজস্র প্রশংসা পেয়েছেন। দেব–রুক্মিণী নিজেরাও কোন গোপনীয়তা বজায় রাখেন নি তাঁদের সম্পর্ক নিয়ে ৷ একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে যে কোন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাঁদের৷

দেব–রুক্মিণী বন্ধুত্ব বহুদিনের

দেব–রুক্মিণী বন্ধুত্ব বহুদিনের

রুক্মিণীর সঙ্গে দেবের বন্ধুত্ব বহুদিনের। টলিউডের অন্দরমহলের খবর, ইন্ডাস্ট্রিতে পা দিয়ে দেব প্রথমে সম্পর্কে জড়িয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শোনা গিয়েছিল, সেই সময় রুক্মিণীর একটু রাগও হয়েছিল এই সম্পর্কের কারণে। তবে এরপর শুভশ্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর দেবের পাশে বন্ধু হিসাবে দাঁড়ান রুক্মিণী। সেই বন্ধুত্ব ক্রমে ঘনিষ্ঠ হতে হতে কখন যে প্রেমে পরিণতি পায় সেটা বোঝাই যায় না।

 দেবের হাত ধরেই টলিউডে পা রুক্মিণীর

দেবের হাত ধরেই টলিউডে পা রুক্মিণীর

দেবের প্রযোজনায় প্রথমবার বড় পর্দায় অভিনেত্রী রুক্মিণীর আত্মপ্রকাশ। এর আগে তিনি মডেলিং করতেন চুটিয়ে। চ্যাম্প ছবি দিয়ে শুরু। তারপর লাগাতার দেবের সঙ্গে ছবি করেছেন রুক্মিণী। কিডন্যাপ, পাসওয়ার্ড, ককপিট, কবীর পরপর চারটে সিনেমায় দেবের বিপরীতেই প্রত্যেকবার দেখা গিয়েছে তাঁকে।

দেব-রুক্মিণী জুটিকে যথেষ্ট পছন্দ করছে দর্শকরাও। এখন আর তাঁদের প্রেম নিয়েও রাখ রাখ ঢাক ঢাক গল্প নেই। বরং খোলাখুলি দেব ও রুক্মিণী একে-অপরের প্রতি প্রেম জাহির করছেন। শোনা যায় যে দেবের নামে ট্যাটুও করিয়েছেন রুক্মিণী।

রুক্মিণীর পরিবারের সঙ্গে দেবের সম্পর্ক

রুক্মিণীর পরিবারের সঙ্গে দেবের সম্পর্ক

এমনিতেই রুক্মিণীর ভাইঝির আমাইরার সঙ্গে দেবের একাধিক ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যেই দেব ও রুক্মিণীকে ছোট্ট আমাইরার নানান মজাদার ভিডিও পোস্ট করতে দেখা যায়। আর এ থেকেই স্পষ্ট যে রুক্মিণীর পরিবারের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেবের। এ বছরই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন রুক্মিণী। সেরে ওঠার পর তিনি এক সাক্ষাতকারে অকপট স্বীকার করেন যে অসুস্থতার সময় তিনি দেবকে '‌মিস' করেছেন। তিনি সেই সময় বলেছিলেন, 'মনে হত যেন কতদিন হয়ে গিয়েছে ওর মুখটা দেখিনি'।

দেব–রুক্মিণীর প্রেম জমে ক্ষীর

দেব–রুক্মিণীর প্রেম জমে ক্ষীর

সদ্য জন্মদিন গেল অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। জন্মদিনে প্রথমবার রুক্মিণীকে প্রকাশ্যে '‌‌লাভ'‌ বলেন দেব। বার্থ ডে পার্টির ছবিও পোস্ট করেন রুক্মিণী। সেখানে অভিনেত্রীর পাশে থাকতে দেখা গিয়েছে সাংসদ-তারকা দেবকে। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী ও দেব তাঁদের একে-অপরের পোস্টে প্রতিক্রিয়া জানান। এখন আর তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে লোকানোর কিছুই নেই। তবে দেব ও রুক্মিণী কবে বিয়ে করছেন এখনও এ বিষয়ে কিছুই জানাননি উভয় তারকাই। দু'‌জনেই এখন কর্মজীবনে ভীষণ রকমের ব্যস্ত।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+