লোকচক্ষুর আড়ালে মালদ্বীপে একান্তে সময় কাটাতে ব্যস্ত দেব–রুক্মিণী
মালদ্বীপে একান্তে সময় কাটাতে ব্যস্ত দেব–রুক্মিণী
একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দেব ও রুক্মিণী। ব্যস্ত শহরের কোলাহল ও কোভিডের চোখ রাঙানি থেকে অনেক দূরে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এই লাভ বার্ডস। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করছেন দেব ও রুক্মিনী।

বিশ্রামে মগ্ন দেব
মঙ্গলবার দেব মালদ্বীপ থেকে তাঁর অনুগামীদের উদ্দেশ্যে 'শুভ সকাল' জানিয়েছেন সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে তিনি বিরাট একটি টুপি চাপা দিয়ে শুয়ে রয়েছেন হেলানো নারকেল গাছে। পেছনে নীল সমুদ্র।

সানবাথ নিচ্ছেন রুক্মিণী
দেবের পাশাপাশি রুক্মিনীও ছবি দিয়েছেন তাঁর রিল্যাক্স করার। যেখানে দেখা গিয়েছে তিনি কালো রঙের শর্টস ও কালো রঙের ক্রপ টপ পড়ে সমুদ্রের ধারে শুয়ে রয়েছে। ক্যাপশনে লিখেছেন, 'আরও একটা দিন সূর্য স্নান ও ফ্লেক্সিং করে কাটিয়ে দিলাম।' এই পোস্টে অভিনেত্রী শ্রাবন্তী 'ওয়াও' লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবারই রুক্মিণী রাতের মালদ্বীপের একটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি সমুদ্রের দিকে মুখ করে ও ক্যামেরার দিকে পিঠ করে বসে রয়েছেন। পিচ রঙের উন্মুক্ত পিঠের পোশাকে তাঁকে সুন্দর লাগছে।

মাছ ধরলেন দেব
সোমবারও দেব মাঝ সমুদ্রে মাছ ধরার ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তবে মাছের কোনও ক্ষতি করেননি দেব। ছবি তোলার পরই তাকে আবার সমুদ্রের নীল জলে ফিরিয়ে দিয়েছেন। সে কথা ক্যাপশনে জানিয়েও দিয়েছেন অভিনেতা। একেবারে ছুটির মেজাজেই রয়েছেন অভিনেতা দেব ও তাঁর প্রেমিকা রুক্মিণী। দু'জনেই চুটিয়ে ছবি দিচ্ছেন।

দেব ও রুক্মিণীর ছবি মুক্তির অপেক্ষায়
দেবের বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোতেই মুক্তি পেতে পারে গোলন্দাজ ও টনিক। আবার রুক্মিণীর সঙ্গে 'কিশমিশ' ছবিতে জুটি বেঁধেছেন তিনি। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছেন দেব প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। অন্যদিকে 'সনক' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন রুক্মিণী। এ সবের মাঝেই দু'জনে একান্তে সময় কাটিয়ে নিচ্ছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications