‘গুঞ্জন স্যাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবির স্ট্রিমিং বন্ধ করার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
ওটিটিতে বন্ধ হবে না গুঞ্জন স্যাক্সেনা: দ্য কারগিল গার্ল’ স্ট্রিমিং
বিতর্ক সৃষ্টি হলেও গুঞ্জন স্যাক্সেনা - দ্য কারগিল গার্ল'-র নেটফ্লিক্সে স্ট্রিমিং বন্ধ করার অনুমতি দিল না দিল্লি হাইকোর্ট। বুধবারই ছবি প্রদর্শনের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

এই ছবিতে ভারতীয় বায়ুসেনার ভাবমূর্তি নেতিবাচকভাবে দেখানো হয়েছে, তাই ছবির স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন জানিয়ে তারা দিল্লি হাকোর্টের দ্বারস্থ হয়। তবে ওটিটি প্ল্যাটফর্মে দেখানোর আগে কেন আদালতে আবেদন করা হয়নি তা কেন্দ্রের কাছে জানতে চান বিচারপতি রাজীব শাকধর। তিনি জানিয়েছেন,ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে তাই এখন নিষেধাজ্ঞা চাপানো যাবে না। হাইকোর্ট এ বিষয়ে ধর্মা প্রযোজনা ও নেটফ্লিক্সের কাছেও জবাব চেয়েছে এবং ১৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন মামলার শুনানিত জানিয়েছেন যে এই ছবিতে বা্যুসেনাকে ভুলভাবে দেখানো হয়েছে, বায়ুসেনা কখনই লিঙ্গের বৈষম্য করেনা, কিন্তু ছবিতে তাই দেখানো হয়েছে এবং সেটা সঠিক নয়। এ সব শোনার পরই আদালত ধর্মা প্রযোজনা ও নেটফ্লিক্সের কাছে জবাব চেয়েছে। আদালত আরও বলেছে যে, প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন স্যাক্সেনাকেও এই মামলাতে অংশ নিতে হবে এবং তাই তাঁকেও নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে। এই ছবিটি ১২ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।












Click it and Unblock the Notifications