আমির খানের ওপর রেগে ছিলেন, পুরনো ছবি শেয়ার করে তারই ইঙ্গিত দিলেন দীপিকা পাড়ুকোন
সদা ব্যস্ত দীপিকা পাড়ুকোন এই লকডাউনের সময় নিজের জন্য সময় বের করতে পেরেছেন। আর তাই পুরনো দিনের স্মৃতিকে উস্কে দিতে ছোটবেলার ছবি সহ তাঁর জীবনের মনে রাখার মতো কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাবে ছোটবেলায় জেতা ট্রফি, তাঁর লেখা চিঠি, মায়ের সঙ্গে তোলা পুরোনো ছবি শেয়ার করছেন তিনি।

তবে শনিবার তিনি একটা মজাদার পোস্ট শেয়ার করেছেন। যা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। বলিউড অভিনেতা আমির খানের সঙ্গে সপরিবারে ১৩ বছর বয়সী দীপিকা। এই ছবিটি ২০০০ সালের, যখন আমির খান পাড়ুকোন পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজে এসেছিলেন। এই ছবিতে দীপিকা–আমির ছাড়াও রয়েছেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন, বোন অনিশা পাড়ুকোন ও অন্যান্যরা। দীপিকার সেদিনের অভিজ্ঞতার কথা জেনে অবশ্যই ভক্তদের হাসি পাবে। আমির খানের পাশে কালো টি–শার্ট পরে বসে আছেন দীপিকা। তিনি ক্যাপশনে লিখেছেন, 'অনেক বছর আগের কথা, ১ জানুয়ারি ২০০০। আমার বয়স ১৩, খুব অস্বস্তিতে ছিলাম। আজও করছি। আমির খান আমার সামনেই লাঞ্চ করছিলেন, দই–ভাত বোধহয়। আমারও ক্ষিধে পেয়েছিল, যেরকম সবসময়ই পায় আর কি! কিন্তু আমির খান আমায় একবারও খাওয়ার প্রস্তাব দেয়নি বা জিজ্ঞাসাও করেননি, তাই অগত্যা আমিও আর বলিনি।’
এই ছবিটা দেখার পর কার মনে না আশা জাগে, আমির খান আর দীপিকাকে একসঙ্গে একই পর্দায় জুটি বেঁধে দেখতে। আর তা যদি হতো অনুরাগীদের জন্য এর চেয়ে বড় উপহার বোধহয় আর হতো না। ইরফান খানের মৃত্যুর পর বেশ ভেঙে পড়েছিলেন দীপিকা। ইরফান আর তাঁর পুরনো ভিডিও, ছবি শেয়ারও করেছিলেন। তাঁর অনুপস্থিতি যে খুব কষ্ট দিচ্ছিল দীপিকাকে তাও জানান তিনি। মেঘনা গুলজার পরিচালিত 'ছপক’–এ শেষবারের মতো দেখা যায় দীপিকাকে। রণবীর সিংয়ের বিপরীতে '৮৩’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications